রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

পঞ্চগড়ে বাসে’র সাথে সংঘর্ষে থ্রি-হুইলার চালকের মৃত্যু।

বিশেষ প্রতিনিধি।
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ-

বৃহস্পতিবার(২৬- সেপ্টেম্বর) সকালে জেলার তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের বোয়ামারী এলাকায় তেঁতুলিয়া-পঞ্চগড় সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় যাত্রীবাহী বাস ও থ্রি-হুইলারের সংঘর্ষে আতিকুল্লাহ বাবু (২৬) নামে এক থ্রি-হুইলার চালক নিহত হয়েছেন।  মৃত আতিকুল্লাহ বাবু জেলার বোদা পৌরসভার সর্দারপাড়া এলাকার মসলিম উদ্দিনের ছেলে। তিনি থ্রি-হুইলারের চালক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে আতিকুল্লাহ একটি থ্রি-হুইলার (পাগলু) চালিয়ে বেকারির মালামাল ডেলিভারি দেওয়ার উদ্দেশে তেঁতুলিয়ায় যাচ্ছিলেন। তেঁতুলিয়ার বোয়ালমারী এলাকায় পৌঁছালে একটি ট্রাক্টরকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ ঘটে। গুরুতর আহত হন থ্রি-হুইলার চালক আতিক। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান, এই মহাসড়কে বাস গুলো সব সময় বেপরোয়া গতিতে চলাচল করে। পঞ্চগড় জেলায়েই বেপরোয়া গতির কারনে অনেক সড়ক দুর্ঘটনা ঘটেছে। অনেক মানুষ মারিও গেছে। কিন্তু এর দৃশ্যমান কোন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়নি। যে কারনে বাস/ট্রাক চাপায় সাধারণ মানুষের মৃত্যু নিত্যনৈমিত্তিক বিষয়ে পরিণত হয়েছে। এই সড়ক দুর্ঘটনা সহ ইতিপূর্বের সকল সড়ক দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত সাপক্ষে দোষীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আগামীতে এই গাড়িগুলোর গতি যেন নিয়ন্ত্রণে থাকে তার যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান স্থানীয় সকলেই। এদিকে তেঁতুলিয়া হাইওয়ে থানার এসআই শামসুল হক থ্রি হুইলারের চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102