
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ-
নতুন বাংলাদেশে ঠাকুরগাঁওয়ে নবাগত জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পিপিএম প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীদের মতবিনিময় সভা পুলিশ সুপার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, (পিপিএম)এর সভাপতিত্বে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোছাঃ লিজা বেগম,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার, এনটিভির ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ও ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু , একাত্তর টিভি ও ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি ও
প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক তানভির হাসান তানু, অর্থ সম্পাদক ফজলে ইমাম বুলবুল, সাহিত্য ও প্রচার প্রকাশনা সম্পাদক গোলাম সারোয়ার সম্রাট, সময় টিভির জেলা প্রতিনিধি জিয়াউল বকুল প্রমুখ।
এসময় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
নবাগত জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পিপিএম সকল সাংবাদিক বৃন্দের কথা শোনেন এবং তিনি কথায় না কাজের মাধ্যমে প্রকাশ করতে চান।
এ সময় তিনি কাজের মাধ্যমে পুলিশের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে সকলের সহযোগিতা কামনা করেন।
।