রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ঠাকুরগাঁওয়ে নবাগত জেলা প্রশাসক ইশরাত ফারজানা’র সাথে সংবাদকর্মীগণের মতবিনিময় সভা।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬৮ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি :-

নতুন বাংলাদেশে ঠাকুরগাঁওয়ে নবাগত জেলা প্রশাসক হিসেবে যোগাদান করেছেন ইশরাত ফারজানা।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তিনি জেলায় কর্মরত সংবাদকর্মীগণের সাথে মতবিনিময় সভা করেন।

জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইশরাত ফারজানার সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সোলেমান আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুহুল আমীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বেলায়েত হোসেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, নির্বাহী সদস্য মো: আব্দুল লতিফ, সহ সাধারণ সম্পাদক তানভির হাসান তানু, অর্থ সম্পাদক ফজলে ইমাম বুলবুল, সাহিত্য ও প্রচার প্রকাশনা সম্পাদক গোলাম সারোয়ার সম্রাট, দপ্তর সম্পাদক মো: আসদুজ্জামান শামিম, সদস্য শাহ মো: নাজমুল ইসলাম, রেজওয়ানুল হক রিজু প্রমুখ।

নবাগত জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, আমি ঠাকুরগাঁওয়ের হয়ে সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই। তিনি আরো বলেন,আইনশৃঙ্খলা,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ,ভূমির জটিলতা, শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে ও শিক্ষার্থীদের মেধা মননে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া -সাংস্কৃতিকসহ যে সমস্ত সমস্যা সম্ভাবনার বিষয় উত্থাপিত হয়েছে সেগুলো সমাধানের দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি। এছাড়াও তিনি এ জনপদের জন্য সম্মিলিতভাবে কাজ করতে বিন্দুমাত্র কৃপনতা থাকবে না বলে সকলের সহযোগিতা কামনা করেন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102