রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

নেত্রকোণায় অনিক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ।

বিশেষ প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৯ বার পড়া হয়েছে

নেত্রকোণা প্রতিনিধিঃ-

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৩টায় নেত্রকোণা প্রেসক্লাবের সামনে সাধারণ ছাত্র-জনতা ও সচেতন নাগরিক সমাজের আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অনিক হত্যার বিচার নিশ্চিত করার জন্য আওয়াজ তোলেন। জেলার আটপাড়া উপজেলার মনসুরপুর গ্রামের অনিক মিয়া হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিরীহ এই তরুণকে গত ১৭ জুলাই নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়। তুচ্ছ একটি ঘটনার জেরে কয়েকজন বখাটে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। যদিও দুই মাস পার হয়ে গেছে,এখনও পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি।

মানববন্ধনে হাফসা ইসলাম মোহ বলেন, আমার ভাই অনিককে সাকিব, নাসির, রেজউদ্দিন, সাইকুল, শফিক, অপু মিলে নির্মমভাবে হত্যা করেছে। দুই মাস পার হলেও এখনও কোনো আসামি গ্রেপ্তার হয়নি। তারা স্বাভাবিক জীবন যাপন করছে, অথচ আমার ভাই আজ নেই। আমি আপনাদের বোন, আমার ভাই আপনাদেরও ভাই। আমি আশা করি আপনারাও আমার পাশে দাঁড়িয়ে হত্যাকারীদের বিচারের দাবি জানাবেন।”মানববন্ধনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রাজিব মিয়া, প্রীতম সোহাগ, নাফি, রেদুয়ান জয়, আশরাফুল ইসলাম এনি  এবং বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার সভাপতি শামীম তালুকদার প্রমুখ।

বক্তারা অনিক হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102