রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ঝিনাইদহে বিএনপি নেতার ব্যাবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও বোমা বিষ্ফোরণের ঘটনায় ৩১ জনার নামে মামলা।

বিশেষ প্রতিনিধি।
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ৯৯ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামানের ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স আক্তার ফার্মেসিতে ভাংচুর ও লুটপাট ও বোমা বিস্ফোরণের ঘটনায় ঝিনাইদহ জজ কোর্টের জিপি বিকাশ কুমার ঘোষ, আ’লীগের সাবেক এক সংসদ সদস্যসহ ৩১ জনের নাম উল্লেখ করে ঝিনাইদহ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামান বাদী হয়ে এই মামলা করেন। ঝিনাইদহ সদর থানার মামলা নং- ৩৩। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে তাদের হাতে থাকা বোমা আমার দোকানের সামনে বিস্ফোরন ঘটিয়ে চরম ভাবে ত্রাসের রাজত্ব কায়েম করে আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীরা অস্ত্রসস্ত্র নিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স আক্তার ফার্মেসিতে ঢুকে ভাংচুর ও লুটপাট করে। এতে দোকানে থাকা ঔষধ সংরক্ষনের একটি ফ্রিজ, দোকানের লাগানো একটি এসি ও একটি কম্পিউটার ভাংচুর করে। সেসময় দোকানে থাকা কর্মচারীদের মারপিট করে দোকান থেকে বাহির করে দেয় এবং দোকানের ক্যাশ টেবিল থেকে ঔষধ বিক্রয়ের ১,৫০,০০০/- টাকা লুট করে নিয়ে যায়। এছাড়াও দোকানে থাকা সকল ঔষধ পত্র লুটপাট লুটপাট করে ও দোকানের সকল ডেকোরেশন, সিসি ক্যামেরা ভাংচুর করে সর্ব মোট ৩০,০০,০০০/- (ত্রিশ লক্ষ) টাকার ক্ষতি সাধন করে।
এই মামলায় ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম অপু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম (ফোটন), পাগলাকানাই ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ, পৌর আওয়ামীলীগের সভাপতি বাবু জীবন কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরান, জেলা যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জন সহ ৩১ জনের নাম উল্লেখ করে ২০০/৩০০ জনকে আসামী করা হয়েছে। মামলায় আ’লীগের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম অপুকে হুকুমের আসামী করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ওসি মো শাহীন উদ্দিন জানান, জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামানের ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স আক্তার ফার্মেসিতে ভাংচুর ও লুটপাটের ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102