রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ঝিনাইদহ জেলা দোকান মালিক সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সভা ও শান্তি সমাবেশ।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১২৯ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ জেলা দোকান মালিক সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সভা ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে শহরের কে পি বসু সড়কে বাংলাদেশ দোকান মালিক সমিতি ঝিনাইদহ জেলা শাখার আয়োজনে এ অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ জেলা দোকান মালিক সমিতির আহবায়ক মোঃ আনারুল ইসলাম বাদশা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা বিএনপি’র সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী এড. এম এ মজিদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ জাহিদুজ্জামান মনা, জেলা দোকান মালিক সমিতির যুগ্ম আহবায়ক মোঃ জাহিদুল ইসলাম, মেঅঃ শহিদুল ইসলাম বিশ্বাস, মোঃ আমানউল্লাহ, মোঃ সাজু আহমেদ দুলাল, মোঃ রকিবুল আলম, মোঃ আলমগীর হোসেন, মোঃ রবিউল ইসলাম রবি, মোঃ মনিরুজ্জামান খান মিঠু, মোঃ আজিজুল হক সান্ডি, মোঃ মকলেচুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। জেলা দোকান মালিক সমিতির সদস্য সচিব মনিরুজ্জামান খান মিঠু’র সঞ্চালনায় নবগঠিত কমিটির পরিচিতি সভা ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি এড. এম এ মজিদ বলেন, নিরপত্তার স্বার্থে সকল ব্যবসায়ীদের উন্মুক্ত ভাবে তাদের পরিবেশ বজায় রেখে স্বাধীন ভাবে শান্তি পূর্ণভাবে ব্যবসা পরিচালনা করে যাবেন। বর্তমান নতুন কমিটির মাধ্যমে ব্যবসায়ীদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করে যাবে। জেলা দোকান মালিক সমিতির কাছে আমার প্রত্যাশা যেমন বিগত কমিটির সদস্যরা একজনের দোকান জোর পূর্বক অন্য জনকে মোটা অংকের টাকার বিনিময়ে নিয়ে দেওয়ার কথা বলে তাকে দোকান না দিয়ে হয়রানি করা হয়েছে। বর্তমান কমিটি সকল ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতায় আপনাদের সাথে একযোগে কাজ করবে এবং কোন বিপদ-আপদে পাশে গিয়ে দাঁড়াবে।
পরে জেলা দোকান মালিক সমিতির পক্ষ থেকে প্রধান অতিথি এড. এম এ মজিদকে সম্মননা স্মারক তুলে দেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102