শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। ১২ মামলায় জামিনের পর কারাগার থেকে মুক্ত সেলিনা হায়াৎ আইভী। তীব্র তাপদাহে পথচারী ও শ্রমজীবীদের পাশে ডিসি-এসপি, নারায়ণগঞ্জে মানবিক উদ্যোগে প্রশংসার জোয়ার। এফসিপিএস ট্রেনিং সংক্রান্ত সিদ্ধান্ত বাতিলের দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম। কর্ণফুলীতে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান,৫ লাখ টাকার চোরাই কয়লা ও দুই নৌকা জব্দ। আদালত চত্বরে সাংবাদিক নার্গিস জুঁইকে মারধর,গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন হামলা। বাঁশখালীতে রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুল ইসলামের উদ্যোগ,শুরু হলো আনুষ্ঠানিক মীমাংসা প্রক্রিয়া। সিআইডির ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান। ন্যাশনাল এডিটরস কাউন্সিল গঠন,স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের উন্নয়নে নতুন উদ্যোগ। স্পীকারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ,বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা সংকট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা।

আমরা যদি তাদের এই অর্থ পরিশোধ না করি, তারা বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেবে’-বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর আহসান এইচ মনসুর।

নিউজ ডেস্কঃদৈনিক বিজনেস প্রতিদিন।
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ১০৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃদৈনিক বিজনেস প্রতিদিন।

৫ আগস্ট ক্ষমতাচ্যুতির পর দেশে ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর দেশের দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। আর্থিক সঙ্কটের কারণে নতুন সরকারকে সঙ্কটের মুখোমুখি হতে হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর আহসান এইচ মনসুর ব্লুমবার্গ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন,বাংলাদেশের কাছ থেকে বকেয়া হিসাবে ৮০ কোটি ডলার পায় ভারতের আদানি পাওয়ার।

গভর্নর বলেছেন,‘আমরা যদি তাদের এই অর্থ পরিশোধ না করি,তারা বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেবে।ঝাড়খন্ডের গোড্ডায় অবস্থিত আদানির কয়লা বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে যে বিদ্যুৎ পাঠানো হয়, তার বকেয়া হিসাবে এই অর্থ পায় প্রতিষ্ঠানটি। এই বিষয়ে জানতে চাইলে আদানি গ্রুপের মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি।

অভ্যন্তরীণ আলোচনার সাথে সম্পৃক্ত এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, আদানি পাওয়ারের অবশ্য এখনও বিদ্যুৎ সরবরাহ বন্ধের পরিকল্পনা নেই। তবে অর্থপ্রদান না হলে ঋণদাতা এবং কয়লা সরবরাহকারীদের চাপের মুখে পড়বে প্রতিষ্ঠানটি।

৩১ জুলাই পর্যন্ত বাংলাদেশের মোট রিজার্ভ ছিল ২০ দশমিক ৫ বিলিয়ন ডলার। এটি দিয়ে প্রায় তিন মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। অন্তর্বর্তী সরকার এই অর্থনৈতিক অসুবিধাগুলো কাটিয়ে উঠতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতিশ্রুত ৪৭০ কোটি ডলারের বাইরেও আরও ঋণ নেওয়ার চেষ্টা করছে।

 

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102