রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালসহ দুজনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজ ডেস্কঃদৈনিক বিজনেস প্রতিদিন।
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ৮৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃদৈনিক বিজনেস প্রতিদিন।

শুক্রবার (২৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালত এ আদেশ দেন। কারাগারে যাওয়া অপর আসামি শাহ কামালের ব্যবসায়িক অংশীদার মো. নুসরাত হোসেন।

বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালসহ দুজনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

পাঁচ দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই মোহাম্মদ রেজাউল। গত ১৮ আগস্ট তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

গত ১৬ আগস্ট সন্ধ্যার পর মোহাম্মদপুরের বাবর রোডের এফ ব্লকে শাহ কামালের বাসায় অভিযান চালিয়ে ৩ কোটি ১ লাখ ১০ হাজার ১৬৬ টাকা এবং১০ লাখ ৩ হাজার ৩০৬ টাকা মূল্যের বিদেশি মুদ্রা জব্দ করা হয়। পরদিন রাতে রাজধানীর মহাখালী এলাকায় অভিযান চালিয়ে শাহ কামালকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর পর তার বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

মোহাম্মদপুর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর হেলাল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102