রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

নিহত আমানত ভাই জীবন দিয়ে আমাদের কাছে বাংলাদেশকে আমানত দিয়ে গেছে-যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

বিশেষ প্রতিনিধি।দৈনিক বিজনেস প্রতিদিন।
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ৮৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি।দৈনিক বিজনেস প্রতিদিনঃ-

বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে নারায়ণগঞ্জের চাষাড়া শহীদ মিনারে নিহত আমানতের জানাযায় অংশ গ্রহন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সমন্বয়ক সারজিস আলম। পরে জেলা প্রশাসকের সার্কিট হাউজে গিয়ে সাংবাদিকদের সাথে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন,ভারতে বসে হত্যাকান্ডের মূল হোতা উসকানিমূলক বক্তব্য দিচ্ছে। জনগণ তা রুখে দিয়েছে যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর কোন প্রয়োজন হয়নি। পুলিশ যারা হত্যাকান্ডের সাথে দ্বায়ি তাদের গেপ্তারের পর তাদের বিচার করা হবে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আরও বলেন,নিহত আমানত ভাই জীবন দিয়ে আমাদের কাছে বাংলাদেশকে আমানত দিয়ে গেছে।যারা হত্যা করেছে তাদের বিচার নিশ্চিত করা হবে।

এসময় উপস্থিত সমন্বয়ক সারজিস আলম বলেন, সজিব ওয়াজেদ জয় আমেরিকায় বসে ভারতকে তিন মাস সময় দিচ্ছেন, বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দেয়ার জন্য । তিনি ভুলে গিয়েছেন, এবিষয় গুলো এখন বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনে নিহত হয় ছাত্র নেতা আমানত্ তার জানাযায় অংশ নিতে ঢাকা থেকে  নারায়ণগঞ্জে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সমন্বয়ক সারজিস আলম। জানাযায় অংশ গ্রহন করে নিহতের মাগফিরাত কামনা করেন তারা । এসময়  নারায়াঙ্গঞ্জের শহীদ মিনার চত্তর ও চাষাড়ায় বিপুল পরিমান শিক্ষার্থীদের উপস্থিতি

লক্ষ করা যায়।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102