
শনিবার (১৩ জুলাই) বিকাল ৪ টায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঘোষিত কর্মসূচি পালনের লক্ষ্যে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সিদ্ধিরগঞ্জের মিজমিজি এ সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগের সাবেক সভাপতি আব্দুল মতিন মাষ্টার, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি রিয়াজ উদ্দিন রেনু, সাধারন সম্পাদক হাজী মোঃ ইয়াছিন মিয়া, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, প্রচার সম্পাদক তাজিম বাবু, নাসিক ৪নং ওয়ার্ড কাউন্সিলর হাজী নূর উদ্দিন মিয়া, নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম,প্রমূখসহ থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।