রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ফেনীর অটোরিক্সা চালক মঞ্জুর আলম হত্যা মামলার আসামি মোঃ আইউব খান এবং তার স্ত্রী কে গ্রেফতার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১১০ বার পড়া হয়েছে

ফেনী জেলা প্রতিনিধি;-

নিহত মঞ্জুর আলম ফেনী সদর থানার লেমুয়া মাষ্টারপাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় একজন অটোরিক্সা চালক। তিনি পূর্ব পরিচয়ের সূত্র ধরে গত বছর দেড়েক আগে সাফিয়া আক্তার মনির সাথে ২য় বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহের পর থেকে পারিবারিক কলহের জেরে মঞ্জুর আলম স্ত্রী সাফিয়া আক্তার মনিকে তালাক প্রদান করেন। উক্ত তালাক প্রদানকে কেন্দ্র করে সাফিয়া আক্তার মনি মঞ্জুর আলমকে হত্যার হুমকি প্রদান করে। গত ১০ জুন ২০২৪ইং তারিখে সন্ধ্যা ১৮৩০ ঘটিকা হতে ২২০০ ঘটিকা পর্যন্ত পরিবার মঞ্জুর আলমের কোন সন্ধান না পেয়ে বোগদাদিয়া পুলিশ ফাঁড়িতে গিয়ে জানতে পারে যে, পুলিশ একটি অজ্ঞাত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে প্রেরণ করেছে। পরবর্তীতে মঞ্জুর আলমের পরিবার ফেনী সদর হাসপাতালে গিয়ে অজ্ঞাত লাশটি মঞ্জুর আলমের বলে সনাক্ত করেন।

উক্ত ঘটনায় মঞ্জুর আলমের প্রথম স্ত্রী বাদী হয়ে ফেনী জেলার ফেনী সদর মডেল থানায় তিন জনকে এজাহারনামীয় এবং ৩/৪ ‘কে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-২২, তারিখ: ১২ জুন ২০২৪ইং, ধারা-৩০২/৩৪ দ্য পেনাল কোড, ১৮৬০।

র‌্যাব-৭, চট্টগ্রাম সূত্রে বর্ণিত হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি এবং ছায়া তদন্ত অব্যাহত রাখে। নজরদারির এক পর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সূত্রে জানতে পারে যে, বর্ণিত হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মোঃ আইউব খান প্রকাশ তারা এবং তার সহযোগী চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ্ থানাধীন বিশ্ব কলোনী এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ০৭ জুলাই ২০২৪ইং আনুমানিক ১৯৪৫ ঘটিকায় বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামি ১। মোঃ আইউব খান প্রকাশ তারা (৩০), পিতা-মৃত নুরুজ্জামান, এবং সাফিয়া আক্তার মনি (২৬), স্বামী-মোঃ আইউব খান প্রকাশ তারা, উভয়ের সাং-কেরানিয়া, থানা-ফেনী সদর, জেলা-ফেনীদের গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদে তারা বর্ণিত হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মর্মে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, তারা পরস্পর যোগসাজশে পূর্ববিরোধের জের ধরে ভিকটিম মঞ্জুর আলমকে গত ১০ জুন ২০২৪ইং তারিখ দেশীয় ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম করে এবং মুখমন্ডল থেতলানো সহ দাঁত উপড়ে ফেলে মৃত্যু নিশ্চিত করে লাশ অজ্ঞাত স্থানে ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে মামলা দায়েরের পর থেকে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে তারা নিজ এলাকা ছেড়ে চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ্ এলাকায় আত্মগোপন করে আসছিল।

গ্রেফতারকৃত আসামিদের সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদের ফেনী জেলার ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102