রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

জয়পুরহাটে ২৭ ঘন্টা পর নদীতে ডুবে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ৯৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবিতে ২৭ ঘন্টা পর ছোট্ট যমুনা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ মাদ্রাসা ছাত্র হাফেজ সাকিব হাসানের (১৭) লাশ করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল। শুক্রবার (৫ জুলাই) বেলা ১২ টায় উপজেলার বাগজানা ইউনিয়নের আটাপাড়া বেইলি ব্রীজের নীচে বন্ধুদের গোসল করতে নেমে ডুবে যায় সাকিব। সে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে ও বাংলাহিলি জামিয়া ইসলামিয়া আজিজিয়া আনওয়ারুল উলুম কওমী মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র হাফেজ সাকিব হাসান। নদীতে নেমে গোসলের এক পর্যায়ে সাকিব পানিতে তলিয়ে গেলে তার অপর দুই সহপাঠীর চিৎকারে স্থানীয় লোকজন নদীর তীরে ছুটে যায় এবং নদীতে নেমে খোঁজাখুঁজি করতে থাকে। পরে তারা পাঁচবিবি ফায়ার সার্ভিসে খবর দেয় । খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রাথমিক ভাবে অনুসন্ধানের পর ব্যর্থ হলে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরী ইউনিটকে খবর দেয়। বিকেল সাড়ে ৪টায় রাজশাহী ফায়ার সার্ভিসের ৩জন ডুবুরী ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করেন। দীর্ঘ ৩ ঘন্টা অভিযান চালানোর পর আলো স্বল্পতার কারণে উদ্ধার কাজ স্থগিত করেন। শনিবার সকাল সাড়ে ৮ থেকে আবারও পাঁচবিবি ও রাজশাহী থেকে আগত ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট উদ্ধার অভিযান পরিচালনা করে । এক পর্যায়ে আটাপাড়া বেইলি ব্রিজ থেকে ১ শ মিটার দক্ষিণে বালি উত্তোলনের ড্রেজিং এর স্হানে বিকাল সাড়ে ৩ টার দিকে মৃত সাকিবের ভাসমান লাশ উদ্ধার করেন তারা। পাঁচবিবি ফায়ার সার্ভিসের ইউনিট লিডার কামরুল হাসান জানান, উদ্ধার করা মৃতের লাশ স্হানীয় ইউনিয়ন চেয়ারম্যানের মাধ্যমে মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।

০৬-০৭-২৪-ইং

জয়পুরহাট

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102