রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

৫০ বছরের রাজনৈতিক ইতিহাসে দল করতে গিয়ে একটা বাড়ি করতে পারি নাই-এ্যাডঃ খোকন সাহা।

নিজস্ব প্রতিনিধিঃ- দৈনিক বিজনেস প্রতিদিন।
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ১৩৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ- দৈনিক বিজনেস প্রতিদিন।

বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডের বন্দর কদমরসুল পৌরসভার সামনে আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন বলেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে আপনাদের একটি কথাই বলতে চাই ,যারা দলের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করছে তারা না বুঝে করছে। কেউ হয়ত তাদের উস্কানী দিচ্ছে। আমি তাদের বলব আপনারা সেই উস্কানী থেকে বেড়িয়ে এসে মুল ধারায় আসেন। আপনারা ঐক্যবদ্ধ থাকেন। ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রই সফল হবে না। তারা হয়ত তাদের স্বার্থ হাছিলের জন্য আপনাদের ব্যবহার করে আওয়ামী লীগের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। ভুল আমাদের থাকতে পারে।আসুন ভুল বুঝাবুঝি পরিহার করে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সকলে মিলে শেখ হাসিনার সোনার বাংলাদেশ গড়তে সহায়তা করি।

আজকে নারায়ণগঞ্জে আমি যে অবস্থানে আছি,তা নিজের প্রচেষ্টায় ও নেত্রী শেখ হাসিনার আদরে। এক সময় একেএম সামসুজ্জোহার সান্নিধ্যে থেকে রাজনীতি করেছি। তোলারাম কলেজে ছাত্র সংসদের নির্বাচনে যখন আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল। তখন অনেক ষড়যন্ত্রে সম্মুখিন হয়েছি, কিন্তু সাহসিকতার সাথে তা মোকাবেলা করেছি এবং জয়যুক্ত হয়েছি। তিনি আরো বলেন,আওয়ামী লীগের মুল ধারা থেকে যারা বেড়িয়ে এসেছেন তাদের কিন্তু এখন আর অস্তিত্ব নাই। যেমন ড. কামাল ও কাদের ছিদ্দিকির মত লোক আজ আওয়ামী লীগে স্থান নাই। তাই আমি বলছি আপনারা ভুল করছেন। আপনাদের কেউ কেউ ইন্ধন দিচ্ছেন।

উক্ত সভায় আরও বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান বক্তা, কর্মীবান্ধব নেতা আইন বিশেষজ্ঞ,নারায়নগনজ মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডঃ খোকন সাহা। তিনি বলেন, একটি অপশক্তি দলটাকে বিভাজন করার চেষ্টা করছে। আপনারা সাবধানে থাকবেন। কোন অপশক্তিকে কাছে আসতে দিবেন না। অনেক সময় অনেক নাম ব্যবহার করে তারা। অমুক ভাই ওমুক বোন নাকি তাদের সাথে আছে। শামীম ওসমান আমার ছোট বেলার বন্ধু। খুব ভাল ও সৎ রাজনীতিবিদ। শামীম ওসমান জাতীয় পর্যায়ের নেতা। শামীম ওসমানকে নিয়ে কথা হয়।সে নেত্রীর নির্দেশ মোতাবেক কাজ করে। তাকে কেন এই নোংরা রাজনীতিতে টানছেন। আপনারা তার জন্য দোয়া করবেন। কারণ সে সব সময় নেতাকর্মীদের নিয়ে চিন্তিত থাকেন।

নেত্রীকে বার বার হত্যা করার চেষ্টা করা হলো। ১৯৯৬ সাল থেকে নেত্রীর উপর আক্রমন হওয়া শুরু হলো। এপর্যন্ত ২৩বার তাকে হত্যার চেষ্টা করা হলো। মানুষের জন্য যারা কাজ করেন, তাকে আল্লাহ নিজেই রক্ষা করেন। আমাদের আওয়ামী লীগের উন্নয়নের কথা বলতে হবে, নেত্রীর উন্নয়নের কথা বলতে হবে। মেট্রোরেল হবে আপনাদের এই বন্দর পর্যন্ত। নেত্রী চিন্তা করেছেন, আগামী ১০০ বছর যাতে মানুষের কষ্ট না হয়। দৃশ্যমান সব উন্নয়ন নেত্রীর অবদান। অশান্ত পার্বত্য চট্টগ্রামকে নেত্রী শান্ত করেছেন। তিনি সারা বিশ্বের কাছে প্রমান করেছেন যে, শেখ হাসিনা বিশ্ব মানবতার মা।

এড. খোকন সাহা বলেন, আজ অনেকে আনোয়ার ভাইকে অবাঞ্ছিত করেন। আরে আনোয়ার ভাইয়ের হাত ধরে নারায়ণগঞ্জের শত শত নেতাকর্মীর সৃষ্টি। এই বয়সে এসে উনাকে অবাঞ্ছিত হওয়ার কথা শুনতে হয়। কত অশালিন রাজনীতি হয়ে গেছে। আমরা অনেকেই জানি নারায়ণগঞ্জে কবে থেকে লাঞ্চিত করার রাজনীতি শুরু হয়েছে। অনেক ত্যাগী নেতারা লাঞ্চিত হয়েছে। জিয়াউর রহমান এই দেশের নষ্ট রাজনীতির অভিভাবক।

দল করতে গিয়ে নিজের একটা বাড়ি করতে পারি নাই, আনোয়ার ভাইও ভাড়া বাসায় থাকেন। রাজনতি করার কারণে পরিবারের প্রতি যে দায়িত্ব, সেটা ঠিক মতো পালন করতে পারি নাই। সেখানে আমরা কি পেলাম? আজকেও দলের মধ্যে আমাদের বিরুদ্ধে কথা বলা হয়। আমরা কাউকে কষ্ট দিতে চাই না। কেউ যদি প্রমান করতে পারে, অবৈধ টাকার একটা পয়সা যদি আমার কাছে পায়; তাহলে রাজনীতিকে ছেড়ে চলে যাবো।

এডঃ খোকন সাহা বলেন, প্রায়ই যুগের চিন্তা ও সংবাদ চর্চা পত্রিকা ৫০বছরের ইতিহাস জানতে চায়। আমি তাদের বলি একদিন বলব নারায়ণগঞ্জে কারা রাজনীতিতে দূর্বৃত্তায়ন করেছে। সেটাই হবে আমার রাজনীতির ৫০বছরের ইতিহাস। এই বয়সে এসে আমি বিভেদ সৃষ্টি করতে চাই না।

দেশের ক্রান্তিলগ্নে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে শামীম ওসমান জাতির সামনে চলে আসে। দলের জন্য নিবেদিত প্রান। তাকে নিয়ে কেন নোংরা রাজনীতির খেলায় মেতে উঠেছেন। শামীম ওসমান কি বলেছে কমিটি বিতর্কিত হয়েছে। তবে কেন তাকে ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছেন।

আমরা বলেছি আপনারা অপেক্ষা করুন। থানা কমিটি আছে, মান্যবর কমিটি আছে। তারা কথা না শুনে ফাঁদে পা দিলেন। আমাদের রাজনীতিতে কোন ওয়ারিশ নাই। আনোয়ার ভাই দলের সভাপতি। আপনাদের ভুলের জন্য আনোয়ার ভাইয়ের কাছে ক্ষমা চান।

নারায়ণগঞ্জ মহানগর ২৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মহাবুবুর রহমান কমলের সভাপতিত্বে, ২৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মশিউর রহমান সুজুর সঞ্চলনায়, আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, মহানগর তাতী লীগের আহবায়ক চৌধুরী এইচ এম শাহেদ, বন্দর উপজেলা আওয়ামী লীগ নেতা খান মাসুদ ।নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি, হান্নান আহাম্মেদ দুলাল,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ন কবির মৃধা। নুরুল ইসলাম চৌধুরী,যুগ্ম সাধারন সম্পাদক আহসান হাবিব ও জি.এম. আরমান, সাংগঠনিক সম্পাদক এড: মাহামুদা মালা,ও মহানগর আওয়ামীলীগের প্রচার সম্পাদক এড: হাবিব আল মুজাহিদ ।২নং ওয়ার্ড এর  দেওয়ান মোহাম্মদ আলী, নাজমুল হাসান,বাদশা মৃধা- সা:সম্পাদক, সেচ্ছাসেবক লীগ / মাইকেল বাবু সদস্য ২৩ নং ওয়ার্ড আ:লীগ / হাবিবুর রহমান হাবীব সাবেক ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ / মো: লিটন সাংগঠনিক সম্পাদক ২৩ ওয়ার্ড আওয়ামী / আজিজুর রহমান ২৩ সহ সভাপতি নং ওয়ার্ড আওয়ামী লীগ / শাহনেওয়াজ রাহাত সহ সভাপতি ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ / জাকির হোসেন ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা/ মো: মোক্তার হোসেন যুগ্ন সা:সম্পাদক ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ / মুঈন মাহামুদ যুগ্ন সা:সম্পাদক ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ আলী রেজা ড্যানী ২৩ ওয়ার্ড আওয়ামী লীগ / সগীর আহমেদ শ্রম সম্পাদক ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ। প্রমুখ।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102