রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে সত্যজিৎ রায় স্মরণানুষ্ঠান বাংলাদেশ প্রেস ক্লাব।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৯৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :-
‘বাংলাদেশ প্রেসক্লাব’ ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে সত্যজিৎ রায় স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
৩০ জুন(রবিবার) এ অনুষ্ঠান বিকাল ৪ টায় জয়নুল আবেদীন পার্কে বৈশাখী মঞ্চে অনুষ্ঠিত হয়। এতে সত্যজিৎ স্মরণে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চলচ্চিত্র প্রদর্শনীও অনুষ্ঠিত হয়। অংশগ্রহণ করেন,ময়মনসিংহের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীগণ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন,বাংলাদেশ সরকারের সফল সাবেক মন্ত্রী পরিষদের সচিব ও ইসাবেলা ফাউন্ডেশনের চেয়ারম্যান কবির বিন আনোয়ার।
অনুষ্ঠান উদ্বোধন করেন,ময়মনসিংহের গর্ব সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু। সভাপতিত্ব করেন,বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক ফরিদ খান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন,বিভাস রায়,নির্বাহী পরিচালক,ইন্ট্যারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া,প্রদীপ চন্দ্র কর,সভাপতি,বাংলাদেশ উদিচী শিল্পী গোষ্ঠী,ময়মনসিংহ, জিয়াউদ্দিন আহমেদ,সভাপতি,সম্মিলিত সাংস্কৃতিক জোট,ময়মনসিংহ,সনৎ কুমার ঘোষ,সভাপতি,বাংলাদেশ প্রগ্রেসিভ রাইটার্স এসোসিয়েশনস,ময়মনসিংহ,শাহাদাত হোসেন খান হিলু,ডিরেক্টর, বহুরুপী নাট্যসংস্হা,ময়মনসিংহ, বাংলাদেশ প্রেসক্লাব,ময়মনসিংহ বিভাগীয় সভাপতি সাংবাদিক শামীম তালুকদার।
অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন,বাংলাদেশ প্রেসক্লাব,ময়মনসিংহ বিভাগীয় সাধারণ সম্পাদক খালেদ হাসান,বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক,সজীব রাজভর বিপীন,অর্থ বিষয়ক সম্পাদক,সাংবাদিক মিজানুর রহমান প্রমুখ।
উল্লেখ্য যে,’সত্যজিৎ পাঠ’এর মাধ্যমে আগামী দিনের একজন নবীন নির্মাতা তার সঠিক পথটি খুঁজে পাবে।ঋদ্ধ করতে পারবে তার নির্মাণশৈলী।পাশাপাশি সত্যজিৎ চলচ্চিত্র অনুধাবনের মধ্য দিয়ে হতে পারে সুস্হ্য সংস্কৃতির বিকাশ। এই বোধকে উপজীব্য করেই বাংলা চলচ্চিত্রের মহান পুরুষ সত্যজিৎ রায় স্মরণে ব্রহ্মপুত্র নদের তীরে বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ জেলা শাখা “পাঁচালী থেকে অস্কার” শীর্ষক সত্যজিৎ রায়ের চলচ্চিত্র প্রদর্শনী,৩ দিন ব্যাপী কর্মশালা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগী ইসাবেলা ফাউন্ডেশন ও ইন্ট্যারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102