রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

কুমিল্লার তিতাসে পরিত্যক্ত ঘর থেকে বিপুল পরিমাণ বিয়ার উদ্ধার করেছে থানা পুলিশ।

বিশেষ প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ৯২ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট।।

কুমিল্লার তিতাস উপজেলায় জিয়ার কান্দি ইউপি নয়াগাও, গ্রামে একটি পরিত্যক্ত ঘর থেকে বিপুল পরিমাণ বিয়ার উদ্ধার করেছে তিতাস থানা পুলিশ। গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তিতাস থানার উপ-পরিদর্শক (এস আই) ওবাইদুল হক সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে জিয়ারকান্দির নয়াগাঁও গ্রামের সৌদি প্রবাসী মজিবের বাড়িতে একটি পরিত্যক্ত ঘর থেকে ২০(বিশ কেইচ)৪৮০পিচ(চার শত আশি পিচ)বিয়ার জব্দ করে। এসময় কাউকে আটক করতে পারেনি পুলিশ। এস আই ওবাইদুল হক বলেন,গোপন সংবাদের ভিত্তিতে এবং আমাদের ওসি কাঞ্চন কান্তি দাস স্যারের নির্দেশনায় সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে জিয়ারকান্দির নয়াগাঁও গ্রামের প্রবাসী মজিবরের বাড়িতে গিয়ে পৌঁছলে কয়েকজন দৌড়ে পালিয়ে যায়। এসময় আমরা অভিযান পরিচালনা করে একটি পরিত্যক্ত ঘর থেকে ২০ কেইচ যার পরিমাণ ৪৮০ পিস বিয়ার জব্দ করি। প্রতিটি বিয়ার কেন এর গায়ে লিখা আছে হলেন্ড ডিয়া ও রয়েলটাস।তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কান্তি দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এস আই ওবাইদুল হক সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে জিয়ারকান্দি নয়াগাঁও গ্রামের প্রবাসী মজিবরের বাড়িতে পৌছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে বিয়ার বিক্রেতারা পালিয়ে যায়। পরে অভিযান পরিচালনা করে একটি পরিত্যক্ত ঘর থেকে বিয়ারের চালানটি জব্দ করে। এঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102