রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ভুল চিকিৎসায় স্কুল ছাত্রীর মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ৯৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট:
ডাক্তারের ভুল চিকিৎসায় মারা গেছে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (সোনারগাঁও জাদুঘর) এর গাইড লেকচারার মনিরুজ্জামানের পঞ্চম শ্রেণি পড়ুয়া মেয়ে তাসমিয়া জামান তনয়া।
মঙ্গলবার বেলা বারোটার দিকে সে মারা যায়।এর আগে পেটে ব্যাথা নিয়ে গত রবিবার বিকেলে তনয়াকে আদদ্বীন হাসপাতালের কেরানীগঞ্জ বসুন্ধরা শাখায় ভর্তি করানো হয়।

তনয়ার বাবা মনিরুজ্জামান জানান, মঙ্গলবার ডাক্তার বলেন আমার মেয়ের এপেন্ডিসাইটিস। তাকে অপারেশন করাতে হবে। পরে তারা অপারেশন থিয়েটারে নিয়ে এনেস্থিসিয়া দেয়ার পর তার আর জ্ঞান ফিরেনি। এর এক দেড় ঘন্টা পর ডাক্তার জানায় তনয়া মারা গেছে।
তিনি অভিযোগ করে বলেন, ডাক্তারের ভুল চিকিৎসার কারণেই আমার মেয়ের করুণ মৃত্যু হয়েছে।

এদিকে তনয়ার মৃত্যুর খবর পেয়ে তার আত্মীয় স্বজন ও তনয়ার বাবার সহকর্মীরা হাসপাতালে জরো হয়।

পরে ভুল চিকিৎসার অভিযোগে হাসপাতালের পরিচালক প্রফেসর রুহুল আমিন, সার্জন শামসুদ্দিন আহমেদ ও এনেস্থিসিয়া বিভাগের প্রধান ডা.তাসফিয়া তাবাসসুমসহ ৪ জনকে আটক করে পুলিশ ।
তনয়া সোনারগাঁ উপজেলার লেক সিটিতে অবস্থিত উদয়ন বিদ্যানিকেতন স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102