রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

নারী কাউন্সিলর ‘সানিয়া সাউদ’ কে লাঞ্চিত করার প্রতিবাদে এক বিশাল মিছিল ও মানববন্ধন ২৬ নং ওয়ার্ড নারায়নগঞ্জ এলাকাবাসীর।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১৭৯ বার পড়া হয়েছে

।বন্দরে টিসিবি পণ্য বিতরণে অনিয়মের প্রতিবাদ করায় নারী কাউন্সিলর সানিয়া সাউদকে মারধরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মার্চ) বিকেলে মদনপুর- মদনগঞ্জ সড়কের বন্দরের লক্ষণখোলা বাসস্ট্যান্ডে এ মানববন্ধনের আয়োজন করে এলাকাবাসী। ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ডের পাঁচ শতাধিক নারী পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেন।  মফিজুল ইসলাম মফিজের সভাপতিত্বে গাজীউর রহমান গাজী, মাজেদা বেগম, নিশাত আক্তার, জুলেখা বেগম মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন। নারী কাউন্সিলর সানিয়া সাউদকে শারীরিক হেনস্থাকারী ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর শামসুজ্জোহার গ্রেফতার। এলাকাবাসী জানান টিসিবি পণ্য বিতরণে অনিয়মের প্রতিবাদ করায় মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৫,২৬ ও ২৭ নং ওয়ার্ডের নারী কাউন্সিলর সানিয়া সাউদকে মারধর করে নাসিক ২৭নং ওয়ার্ড কাউন্সিলর সামসুজ্জোহা ও তার লোকজন। এ ব্যাপারে বন্দর থানায় মামলা করেন নির্যাতনের শিকার নারী কাউন্সিলর। ঘটনার ৫ দিন পেরিয়ে গেলেও কাউকে গ্রেফতার করা হয়নি। এ সময় নারী কাউন্সিলরকে মারধরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দায়ীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় এলাকাবাসী।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102