রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

আটাব নির্বাচনে গণতান্ত্রিক ফ্রন্ট পূর্ণ প্যানেলে জয়ী টাফ রিপোর্টার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ২২৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট:
ট্রাভেলস ব্যবসায়ীদের একমাত্র সংগঠন অ্যাসোসিয়েশন অব ট্র্যাভেল অ্যাজেন্টস অব বাংলাদেশের (আটাব) দ্বি-বার্ষিক (২০২৩-২৫) নির্বাচনে সারা দেশে পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে আবদুস সালাম আরেফ ও আফসিয়া জান্নাত সালেহের নেতৃত্বাধীন আটাব গণতান্ত্রিক ফ্রন্ট। মঙ্গলবার রাজধানীর পুলিশ কনভেনশন সেন্টারে আয়োজিত নির্বাচনে তিনটি প্যানেল অংশ নেয়। নির্বাচনে সর্বোচ্চ ৮৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন আফসিয়া জান্নাত সালেহ। দ্বিতীয় সর্বোচ্চ ৮১৪ ভোট পান আবদুস সালাম আরেফ। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বি আটাব সম্মিলিত ফোরামের প্যানেল প্রধান ফরিদ আহমেদ মজুমদার পেয়েছেন ৫৮৯ ভোট এবং আটাব গণতান্ত্রিক ঐক্য ফ্রন্টের প্যানেল প্রধান পেয়েছেন ৩৯০ ভোট। আরেফ-আফসিয়ার গণতান্ত্রিক ফ্রন্ট থেকে কার্যনির্বাহী কমিটিতে ঢাকার হয়ে নির্বাচনে জয়ী হন মোস্তাফিজুর রহমান হিরু, মোহাম্মদ তোয়াহা চৌধুরী, লায়ন মো. শফিক উল্লাহ নান্টু, দিদারুল হক, মো. মনসুর আলম পারভেজ, সবুজ মুন্সি, আতিকুর রহমান, মো. শাহীন উজ জামান, মো. ফজলুল হক, আবুল কালাম আজাদ, কালাম সিকদার, মো. ইফতাখার আলম ভূঁইয়া, এসএম বিল্লাল হোসেন সুমন, এটিএম খোরশেদ আলম ও এএমএম কামাল উদ্দিন।
এবারে ঢাকা আঞ্চলিক থেকে সকল প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হন। নির্বাচনে বিজয়ী প্রার্থীগন হলেন মো: জাহাংগীর আলম, মো: গোলাম আজম সৈকত ,মো: ফরিদ উদ্দিন ,মো: আমির হোসেন ,মো: সোলায়মান, আশরাফ উদ্দিন, মো: মাহমুদুল আলম সিদ্দিকী , মো: খোকন, শাহীন মিয়া, বোরহান উদ্দিন , সাকিল ইসলাম ,মো: মোস্তাফিজুর রহমান মাসুম, মিজানুর রহমান , একেএম মঈনুল হক ও মাহফুজুর রহমান।

আটাব গণতান্ত্রিক ফ্রন্টের প্যানেল প্রধান আবদুস সালাম আরেফ বলেন, সকল সদস্যদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্মার্ট আটাব গড়ে তোলাই আমাদের লক্ষ্য। মন্ত্রণালয়, ট্যুরিজম বোর্ডসহ সকল সরকারি দফতরের সাথে সুসম্পর্কের মাধ্যমে সদস্যদের স্বার্থ সংরক্ষন অতীতের মতো ভবিষ্যতেও কাজ করে যেতে চাই। আটাবের বর্তমান কমিটির কালচারাল সেক্রেটারি মোহাম্মদ তোয়াহা চৌধুরী বলেন, আমাদের নির্বাচনী শ্লোগান ছিলো, ‘স্মার্ট আটাব বিনির্মানে, চলো একসাথে, স্বপ্নের পথে, আগামীর দিনে’। এই প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা কাজ করবো।

ঢাকা আঞ্চলিক থেকে নির্বাচিত সদস্য মো: গোলাম আজম সৈকত বলেন এবারের নির্বাচন ছিল অতীতের সকল নির্বাচন থেকে অধিক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এখানে তিনটি প্যানেল নির্বাচনে অংশগ্রহণ করে। আমরা (আরেফ-আসফিয়া) প্যানেল বিপুল ভোটের ব্যাবধানে বিজয় লাভ করেছি। আমরা আমাদের নির্বাচনী ইশতেহার অহ্মরে অহ্মরে পালন করবো।স্মার্ট আটাব গঠন ও সকল সদস্যদের ব্যবসায়ীক সার্থ রক্ষা করাই হবে আমাদের মুল দ্বায়িত্ব। আমাদের জন্য দোয়া করবেন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102