রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ঝিনাইগাতী থানায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

আল-আমিন স্টাফ রিপোর্টার্সঃ
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৯ বার পড়া হয়েছে

 আল-আমিন স্টাফ রিপোর্টার্সঃ

ঝিনাইগাতী  থানা পুলিশের উদ্যোগে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পরিবহন মালিক,চালক ও শ্রমিকদের সাথে সচেতনামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।২৬ শে ফেব্রুয়ারি সোমবার দুপুরে ঝিনাইগাতী থানার আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস)মো আরাফাতুল ইসলাম।তিনি তাঁর বক্তব্যে,সড়ক দুর্ঘটনা প্রতিরোধ,পরিবহন সেক্টরে শৃঙ্খলা রক্ষা,গণপরিবহনের চালক এবং সহযোগীদের সচেতনতাসহ যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষ্যে ট্রাফিক আইন মেনে চলতে আহ্বান জানান।এছাড়াও তিনি,লাইসেন্স ছাড়া গাড়ি না চালানো,গাড়ি চালানোর আগে ওই গাড়ির কাগজপত্র বা ফিটনেস ঠিক আছে কিনা তা নিশ্চিত হওয়াসহ সতর্ক থেকে সবর্দা গাড়ি চালানোর পরামর্শ প্রদান করেন।ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ ওসি বছির আহমদ বাদলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা রাজু আহমেদ,শহিদুল ইসলাম রজব,সেলিম আহমেদ,সাইফুল ইসলাম ফকির,সাবেক ছাত্রলীগের সভাপতি ও দূরপাল্লা গাড়ি মালিক মোঃ ফারুক আহমেদ,উপজেলা ট্রাক শ্রমিক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উপজেলা সভাপতি সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফকির আব্দুল্লাহ আল মামুন,সাবেক চেয়াম্যান ও ট্রাক মালিক আয়োব আলী ফর্সা সহ বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ পরিবহন মালিক,চালক ও শ্রমিকগণ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান পরিচালনায় ছিলেন এসআই রাজিব শাহা।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102