রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

নিখোঁজের তিনদিন পর বুড়িগঙ্গা থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
নিখোঁজের তিনদিন পর রাজধানী বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার করা হয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাপড় ব্যবসায়ী সাদেক মিয়ার (৩৫) লাশ।

রবিবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ছোট মসজিদঘাট এলাকায় বুড়িগঙ্গায় নদী থেকে নৌ পুলিশ ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে। পরে উদ্ধার করা লাশটি মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সদরঘাট নৌ পুলিশের ইনচার্জ আব্দুস সোবহান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন ।
নিহিত সাদেক মিয়া (৩৫) নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের মুশুরাকান্দ এলাকার মজিদ মিয়ার ছেলে। তিনি মোগরাপাড়া আম্বিয়া প্লাজায় বিসমিল্লাহ বোরকা হাউজের মালিক ছিলেন।
নিহতের বড় ভাই শফিক মিয়া বলেন, গত বৃহস্পতিবার কেরানীগঞ্জের কালিগঞ্জ পোশাক পল্লি থেকে পাইকারি বোরকা কিনে আনতে যায় সাদেক মিয়া। ওই দিন ফেরার পথে নদী পার হওয়ার সময় এমভি কুয়াকাটা-১ ও এ আর খান-১ নামের দুটি লঞ্চের প্রতিযোগিতার মাঝখানে পড়ে সাদেক নিখোঁজ হয়। বৃহস্পতিবার রাতে সাদেক মিয়া বাসায় না ফিরে সোনারগাঁ থানায় একটি জিডি করি। পাশাপাশি নিখোঁজ বিজ্ঞপ্তি টাঙিয়ে ব্যাপক খোঁজাখুঁজি করা হয়। আজ দুপুরে পুলিশ ক্ষত বিক্ষত অবস্থায় সাদেক মিয়ার লাশ উদ্ধার করে। পরে হাসপাতাল মর্গে গিয়ে আমরা লাশটি শনাক্ত করি।

সদরঘাট নৌ পুলিশের ইনচার্জ আব্দুস সোবহান মিয়া বলেন, নৌ দুর্ঘটনার পরে নিহতের আত্মীয়-স্বজনের অভিযোগের প্রেক্ষিতে আমরা নদীতে তল্লাশি চালিয়েছি। সে সময় নিহত কারো সন্ধান পাওয়া যায়নি। গতকাল দুজন নিহতের লাশ আমরা উদ্ধার করেছি। আজ সর্বশেষ সাদেক মিয়ার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102