রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

চালক রজ্জব আলী হত্যা মামলার আসামি গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৫ বার পড়া হয়েছে

সোনারগাঁ (নারায়ণগঞ্জ)  প্রতিনিধ:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর গ্রামের অটোরিক্সা চালক রজ্জব আলী হত্যাকান্ডের সঙ্গে জড়িত আলী আহাম্মেদকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর একটি দল।
রোববার র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার অনাবিল ইমাম গনমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের সদর আলীর ছেলে রজ্জব আলী একজন অটোচালক ছিলেন। তিনি ওই গ্রামের মোল্লাবাজারের রবিউল ইসলামের গ্যারেজ হতে ব্যাটারী চালিত অটোরিক্সা ভাড়া নিয়ে অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত ৫ ফেব্রুয়ারী সকালে অটোরিক্সা চালানোর উদ্দেশ্যে বের হয়ে যান। পরে গ্রেফতারকৃত আলী আহাম্মেদ সহ অজ্ঞাতনামা ২/৩ তাকে কৌশলে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে শ্বাসরোধ করে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া চৌধুরীপাড়া ব্রীজের পাশের রাস্তার ঢালে ফেলে রেখে তার অটোরিক্সা নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় নিহতের ছেলে মোঃ সানাউল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী’কে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102