রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

সোনারগাঁ সরকারী কলেজের হিসাব রক্ষকের উপর সন্ত্রাসী হামলা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪০ বার পড়া হয়েছে

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ সরকারী কলেজের হিসাব রক্ষক মোঃ জাহাঙ্গীর আলম (৪৩) কে কলেজে শিক্ষার্থী ভর্তি সংক্রান্তকে কেন্দ্র করে লোহার রড, এসএস পাইপ, হকিষ্টিকসহ দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে হাত ও পা গুঁড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা।

হিসাব রক্ষক মোঃ জাহাঙ্গীর ভাংগা হাত ও পা নিয়ে মারাত্মক আহত অবস্থায় সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সরকারী কলেজের গেটের বাহিরে এ হামলার ঘটনা ঘটে।

এঘটনায় শুক্রবার বিকেলে আহতের স্ত্রী ফারজানা আক্তার বাদি হয়ে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দমদমা গ্রামের জাকির হোসেনের ছেলে জাহিদ (২৫), সৈয়দ হোসেনের ছেলে মাহিম (২৪) ও ফুলবাড়িয়া গ্রামের মোমেনের ছেলে আশিক (২৬) এর নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরো ২/৩ জনকে আসামী করে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

খবর পেয়ে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আব্দুল্লাহ আল কায়সার ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগরসহ আওয়ামী লীগের নেত্রীবৃন্দ গুরুতর আহত কলেজের হিসাব রক্ষক মোঃ জাহাঙ্গীরকে দেখতে যান।  এ সময় নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আব্দুল্লাহ আল কায়সার সোনারগাঁ থানা পুলিশকে দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার পঙ্কজ কান্তি সরকার বলেন, সোনারগাঁ সরকারী কলেজের হিসাব রক্ষক মোঃ জাহাঙ্গীরের উপর হামলাকারিদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102