রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

আমি গরীবের পক্ষে আছি-নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।

নিজস্ব প্রতিনিধিঃ- দৈনিক বিজনেস প্রতিদিন।
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ- দৈনিক বিজনেস প্রতিদিন।

রোববার (১৮ ফেব্রুয়ারি) নারায়ানগঞ্জ শহরের চাষাড়ায়  রাইফেলস ক্লাবে এক দলীয় নেতাকর্মীদের নিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেন,

হকারদেরকে বলতে চাই আপনাদের অনেকেই উস্কানি দিবে। উচ্ছিষ্ট বামেরা আপনাদের সমস্যার সমাধান করবে না। ওরা আপনাদের নিয়ে খেলবে। এটাতো প্রতিদিন চলতে পারে না। আমি দেখেছি হকারেরা বিনা পয়সায় বসে না। মীর জুমলা রোডে ছোট চৌকি তিনবার ভাড়া হয়, ২৪শ টাকা। আর বড় চৌকিতে ৩ থেকে ৬ হাজার টাকা ভাড়া । এ টাকা কে পায় ।এ টাকা পায় চাঁদাবাজ, আমরা বা সিটি করপোরেশন কেউ পাইনা। আমি গরীবের পক্ষে আছি। কয়েকদিন আগে প্রেসক্লাব একটা উদ্যোগ নিয়েছিল, ভাল উদ্যোগ। তারা নারায়ণগঞ্জের কিছু সমস্যা নিয়ে আলোচনার আয়োজন করেছিল। একটা হল হকার সমস্যা আরেকটা হল যানজট,আমি আমার ছোট বোন আইভী, বড় ভাই সেলিম ওসমানও প্রেসক্লাবের দাওয়াতে গিয়েছি। আইভী সহযোগিতা চেয়েছে, আমার দায়িত্ব এই সহযোগিতা করা। শামীম ওসমান বলেন, প্রতিটি জায়গায় হকারদের টাকা দিতে হয়। টাকা দিতে না হলে আমি ওদের পক্ষে থাকতাম। যেহেতু টাকা দেয় আমি আলোচনা করে চেষ্টা করেছি। সবাইকে রাখা তো সম্ভব না। আমি দেশি-বিদেশি বলবো না। আমি দেখবো কার দরকার আর কার দরকার নেই। এ ব্যাপারে আমার ছোট বোনও আমার সাথে একমত। এসব তো প্রতিদিন চলতে পারে না। আমার ভালোবাসার সংসারে কোনো দ্বন্দ্ব করবেন না। কোনোকিছু পাওয়ার জন্য কোনো গ্রুপিং করবেন না। যার কপালে যেটা লেখা আছে সেটা পাবে। কাজ করুন, মানুষের সেবা করুন। আপনাদের পরিবারের জন্য দোয়া করবো। আমি প্রতিদিনই করি। কারণ আপনাদের আমি ভালোবাসি।

তিনি বলেন, বঙ্গবন্ধু মেডিকেল কলেজটা এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর অফিসে অভিযোগ করেছি। তিনি নির্দেশ দিয়েছেন, এটা সদরেই হবে । ওখানে জমির ব্যবসা হয়। সেকারণেই এটাকে অনেক দূরে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে। যেখানে গেলে এটা কাজে আসত না।

 
Write to দৈনিক বিজনেস প্রতিদিন

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102