রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ময়মনসিংহে বাসচাপায় ৭ জনের মৃত্যু : বাসচালক ও সহকারী গ্রেপ্তার।

নিজস্ব প্রতিনিধিঃ- দৈনিক বিজনেস প্রতিদিন।
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৫ বার পড়া হয়েছে

আল-আমিন স্টাফ রিপোর্টার্:- ময়মনসিংহের আলালপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৭ জন নিহতের ঘটনায় পালিয়ে যাওয়া বাসের চালক ও তার সহযোগীকে (হেলপার) গ্রেপ্তার করেছে শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশ।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঝিনাইগাতী সদরের বন্দভাটপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, শেরপুর সদরের পৌর এলাকার মিরগঞ্জের আহসান হাবীব চানের ছেলে বাসচালক সিরাজুল ইসলাম (৪৫) ও পৌর শহরের চাপাতলী এলাকার আনিসুর রহমানের ছেলে হেলপার মো. জাফর মিয়া জনি (৪২)।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, দুর্ঘটনার পর খবর পেয়ে আদিল সরকার পরিবহন নামের বাসের চালক ও হেলপারকে ধরতে অভিযান শুরু করে ঝিনাইগাতী থানা পুলিশ। পরে রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বন্ধভাটপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা থেকে শেরপুরগামী আদিল সরকার পরিবহনের একটি বাসের সাথে ময়মনসিংহ সদরের আলালপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির চালকসহ সাতজন নিহত হয়। ওই ঘটনায় বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায়।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102