রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

রাজশাহী রেলস্টেশনে আনসার সদস্যকে হত্যা, আটক ৩।

নিজস্ব প্রতিনিধিঃ- দৈনিক বিজনেস প্রতিদিন।
  • প্রকাশের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১২ বার পড়া হয়েছে

মুন্না,  রাজশাহী প্রতিনিধি ঃ- দৈনিক বিজনেস প্রতিদিন।

রাজশাহী রেল স্টেশনে দায়িত্বরত এক আনসার সদস্যকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আনসার সদস্যের নাম মাইনুল ইসলাম (৪৫)। তিনি গোদাগাড়ী উপজেলার মাঙ্গগনপুরগ্রামের জয়েন উদ্দিন ছেলে। তিনি নগরীর শিরোইল স্টেশনে আনসার সদস্য হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে রাজশাহী রেলওয়ে থানা পুলিশ।

রামেক হাসপাতাল সূত্র জানা গেছে, আহত অবস্থায় রাজশাহী রেলস্টেশন থেকে আনসার সদস্য মাইনুল ইসলাকে রামেক হাসপাতালে নিলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। যদিও রাস্তায় তার মৃত্যু হয়েছে বলেও জরুরী বিভাগ থেকে জানা গেছে।

আনসার ভিডিপি’র জেলা কমান্ডার রাকিবুল ইসলাম জানান, মাইনুল ইসলাম রেল স্টেশনে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন। রাত ৯টা ১৫ মিনিটের দিকে সন্দেহভাজন হিসাবে কয়েকজন যুবক রেল স্টেশনের মধ্যে ঘোরাঘুরি করছিল। এসময় স্টেশন ম্যানেজার আব্দুল করিম ওই আনসার সদস্যকে জানায় যে স্টেশনে ঘোরাঘুরি করা ওই যুবক কারা ও পরিচয় নিশ্চত হতে বলেন।

ম্যানেজারের নির্দেশে তিনি ওই যুবকদের কাছে গিয়ে তাদের পরিচয় জানতে চান। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে ওই ৪-৫জন যুবক আনসার সদস্য মাইনুল ইসলামকে মারধর করে। এসময় তিনি অসুস্থ্য হয়ে পড়লে অন্য আনসার সদস্যরা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে এ ঘটনায় তিনজনকে আটক করে জিআরপি থানায় নেয়া হয়েছে।

তবে আনসার সদস্য মাইনুল ইসলামের মৃত্যু যাত্রীদের মারপিটে হয়েছে নাকি হার্ট এ্যাটাকে হয়েছে সেটি ময়নাতদন্তের পর বলা যাবে বলেও তিনি জানান।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102