রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের তিন সদস্য গ্রেফতার।

বিশেষ প্রতিনিধি।দৈনিক বিজনেস প্রতিদিন।
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৫ বার পড়া হয়েছে

জয়পুরহাট প্রতিনিধি : দৈনিক বিজনেস প্রতিদিন।

জয়পুরহাটসহ দেশের তিনটি বিভাগে আগামী (২ফেব্রুয়ারি) প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে জেলার পাঁচবিবি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার বিকেল সাড়ে ৩টায় জয়পুরহাট জেলা পুলিশ সুপারের আয়োজিত এক প্রেস ব্রিফিং এ বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মো: নূরে আলম৷

গ্রেফতারকৃতরা হলেন, পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাটা এলাকার আনিছ উদ্দিনের ছেলে রুস্তম আলী(৫৩)। তিনি উচাই কলেজের প্রিন্সিপাল অন্য দুজন জালিয়াতী চক্রের মূল মাস্টারমাইন্ড বগুড়া সদর উপজেলার গোকুল এলাকার আব্দুল ওয়াহেদের ছেলে ইশান ইমতিয়াজ হৃদয় (৩০) ও কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার হরিনগাছী এলাকার আরজ আলীর ছেলে রোকনুজ্জামান রোকন (২৯)।

২০থেকে ২৫ লক্ষ টাকার বিনিময়ে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষায় পরীক্ষার্থীদের পাশ করিয়ে চাকুরীর নিয়োগ দেওয়া হবে মর্মে প্রতারণা করছে বলে জানায় তারা।

তিনি সাংবাদিকদের জানান, দেশের তিনটি বিভাগে আগামী ২ফেব্রুয়ারি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে গোপন সংবাদে জানা যায়, জয়পুরহাট জেলায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে একটি জালিয়াতী চক্র জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা এলাকায় জালিয়াতী করার উদ্দেশ্যে অবস্থান করছে।

এই সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি অভিযান পরিচালনাকারী দল জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা এলাকায় রাতভর অভিযান পরিচালনা করে বুধবার (৩১জানুয়ারি) উক্ত চক্রের সাথে জড়িত তিন প্রতারককে গ্রেফতার করে।

আসামীদের হেফাজতে রাখা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র, এটিএম কার্ড, বিভিন্ন প্রকারের ডিভাইস, ০৬টি মোবাইল ফোন, মোবাইল সিম, এন্টিনা, এয়ার পট, ইলেক্ট্রনিক সরঞ্জামসহ বিপুল পরিমান মালামাল জব্দ করা হয়েছে। এই প্রতারক চক্রটি রাজশাহী বিভাগসহ দেশের বিভিন্ন জেলায় প্রতারণা করার উদ্দেশ্যে এদের নেটওয়ার্ক বিস্তার করেছে, তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102