রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

বগুড়ায় ব্যাংকের ভল্টের ১০ লাখ টাকা উধাও।

নিজস্ব প্রতিনিধিঃ- দৈনিক বিজনেস প্রতিদিন।
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ- দৈনিক বিজনেস প্রতিদিন।

শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নে এনআরবিসি ব্যাংকের পল্লী মঙ্গলশাখা থেকে প্রায় পৌনে ১০ লাখ টাকা চুরি হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ জানায়, প্রায় দুই বছর আগে এ শাখা চালু হবার পর থেকেই মূলত ছোট লোন নিয়ে কাজ করছে। ব্যাংকের ভল্টের লিমিট ১০ লাখ টাকা জানিয়ে তিনি বলেন এটির বিমাও করা আছে।

শাখা ব্যবস্থাপক মো. রাশেদুজ্জামান বলেন, গত বৃহস্পতিবার কাজ শেষে ভল্টে ৯ লাখ ৭৮ হাজার ৬১৪ টাকা রেখে সবাই চলে যান। শনিবার খুব সকালে বাড়ির মালিকের পক্ষ থেকে তাদের ফোনে জানানো হয় চুরির ঘটনা।একটি দোতলা ভবনের নিচ তলায় ছোট ঘরের ভেতর ভাঙা ভল্ট ও কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকার খবর পেয়ে বাড়ি মালিক বিষয়টি জানান দায়িত্বপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তাকে।

বগুড়া পুলিশের কর্মকর্তারা বলছেন, বাসা-বাড়ির ভেতর ব্যাংকের ওই শাখায় কোনো নিরাপত্তাকর্মী ছিলেন না। পল্লীমঙ্গল শাখার ব্যবস্থাপক মো. রাসেদুজ্জামান এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, দুর্বৃত্তরা ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে গেছে।ঘটনার সঙ্গে জড়িতদের বের করতে পুলিশের অপরাধ শাখা সিআইডি ও জেলা পুলিশের গোয়েন্দা শাখার পাশাপাশি জেলা পুলিশও কাজ শুরু করেছে। চুরি হওয়া টাকা উদ্ধারেও চেষ্টা চলছে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার জানান, ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা ছিল খুবই দুর্বল। আর এ ঘটনা ঘটেছে শুক্রবার রাতে কোনো এক সময়।

 

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102