নিজস্ব প্রতিনিধিঃ- দৈনিক বিজনেস প্রতিদিন।
প্রিয় সহযোদ্ধা, সালাম নিবেন। আগামী ২৭/০১/২০২৪ ইং ( শনিবার), বিকাল ২:৩০ মিনিট সময়ে নারায়ণগঞ্জ ওসমানী পৌর ইসটেডিয়াম সমাজ থেকে সন্ত্রাস, মাদক, ভূমি দস্যু, নির্মূলের লক্ষ্যে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হইবে। উক্ত সমাবেশে আপনার এলাকার দলীয় কর্মী, সমর্থক,সমাজ কর্মী, ধর্মীয় নেতা যথা সম্মানিত ইমাম সাহেব গন মন্দিরের পুরোহিত গন শিক্ষক ও গন্যমান্য ব্যক্তিবর্গ সহ উপস্থিত থাকার জন্য আমাদের নেতা মাননীয় সংসদ সদস্য জনাব এ,কে,এম শামীম ওসমান আপনাকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন। উক্ত সমাবেশে উপস্থিত থাকার জন্য আপনাকে সবিনয় অনুরোধ করিলাম।
ধন্যবাদসহ,
এডভোকেট খোকন সাহা সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ।