নারায়ণগঞ্জ-৩ ( সোনারগাঁ) আসনের সংসদ সদস্য বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় আব্দুল্লাহ আল কায়সার হাসনাত কে গণ সংবর্ধনা দিয়েছে পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
গতকাল সোমবার বেলা ১১ টায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পাঞ্চল, মেঘনা শিল্পনগরী স্কুল মাঠে থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সার্বিক ব্যবস্থা ও তত্ত্বাবধানে এবং স্বর্নের নৌকা পড়িয়ে দিয়ে এ সংবর্ধনা দেওয়া হয় ।
সংসদ সদস্য ও থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার বলেন, বিগত ১০ বছর পিছিয়ে পড়া সোনারগাঁকে আগামী ৫ বছরের মধ্যে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে। আপনারা আমাকে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন। এখন আমার দায়িত্ব আপনাদেরও সুখে শান্তিতে রাখা, অবকাঠামো উন্নয়ন করা। সে লক্ষে কাজ করে যাচ্ছি।
সংবর্ধনা অনুষ্ঠানে পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ফিরোজ মোল্লা’র, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ডা: আতিকুল্লাহ, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, আরিফ আহামেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগরসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...
বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।