সোনারগাঁ উপজেলার জামপুরে জাতীয় পার্টি (জাপা) ছেড়ে আনুষ্ঠানিকভাবে ক্ষমতাসীন আওয়ামী লীগে যোগ দিয়েছেন আবু তালেব জিসান ও মো: হানিফ ভূঁইয়া।
আবু তালেব জিসান জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক এবং শাহ মো.হানিফ ভূঁইয়া জামপুরের সাবেক ইউপি চেয়ারম্যান ছিলেন।
রোববার দুপুরে নিজ বাসায় সংবাদ সম্মেলনের মাধ্যমে দল পরিবর্তন করে আওয়ামী লীগে যোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেন।
সাংবাদিকদের জাপা ছেড়ে আওয়ামী লীগে যোগ দেয়ার বিষয়ে সাবেক চেয়ারম্যান শাহ মো.হানিফ ভূঁইয়া বলেন, ‘বিগত দিনে মহাজোটের কারনে আমাদের জাতীয় পার্টি বানিয়ে ফেলা হয়েছিল ,এখন মহাজোটও নাই আর আমরা জাতীয় পার্টিতেও নাই। জাতীয় পার্টির এমপি যখন ছিলো একবার আমাকে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বানায় ,আবার জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বানায়। যদি তার দলীয় স্বার্থ বিরোধী কাজ করতে না চাই তাহলে দলের থেকে সড়িয়ে দেয়। এখানে যারা উপস্থিত আছেন তারা সবাই জানে আমরা আওয়ামী লীগ পরিবার। সুতরাং আমাকে জাতীয় পার্টির যেসব পদ দেয়া হয়েছিলো সেগুলো থেকে অব্যাহতি নিলাম।
আবু তালেব চৌধুরী জিসান বলেন, যে দলের চেয়ারম্যান ও মহাসচিব ঘুষ খায়। পার্টিকে ধবংসের দিকে ঠেলে দেয়। তাদের কারনেই দল থেকে পদত্যাগ করেছি।। সারা দেশে আওয়ামী লীগ সরকারের যে উন্নয়ন তাতে আমি মুগ্ধ। তাই আওয়ামী লীগে যোগদান করলাম।’
এসময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...
বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।