রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

রামপুরা সবুজবন নূর টাওয়ার ডেভেলপার নূর বিল্ডার্সের দুর্নীতির খতিয়ান।

নিজস্ব প্রতিনিধিঃ- দৈনিক বিজনেস প্রতিদিন।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ১৭০ বার পড়া হয়েছে

জাহিদুল আলম :-
নিজস্ব প্রতিনিধিঃ- দৈনিক বিজনেস প্রতিদিন।
বাইতুল ভিউ টাওয়ারের লিফটের ১৩তলায় অফিস বানিয়ে নানা ধরনের বাণিজ্য করে যাচ্ছে নূর বিল্ডার্স। এয়ার টিকিট, বিদেশ যাওয়ার প্রসেসিং পাসপোর্ট করা সহ বড় ধরনের বিজনেসের হুন্ডি ব্যবসা করে যাচ্ছে নূর বিল্ডার্স। অবৈধ হুন্ডি ব্যবসা করে কোটি কোটি টাকা সরকারি রেমিটেন্সের টাকা কর না দিয়ে কম সময়ে রাতারাতি কোটি কোটি টাকা মালিক বনেগেছেন নূর বিল্ডার্সের ম্যনেজার থেকে স্বত্তাধিকারীরা কালো টাকা সাদা করার জন্য বাড়ি-জমি-ফ্ল্যাট বিক্রি করার সাথে নূর বিল্ডার্স নানা অনৈতিক ব্যবসা শুরু করেছে এই পল্টনের বাইতুল ভিউ টাওয়ারে ১৩ তলায়।

দুর্নীতি নতুন ফাদে পেতেছে রামপুরা নতুনবাগ লোহার গেট ১৩৮৩/৮/১৫/৩ সবুজবন নুর টাওয়ারেও । পাঁচজনের কাছ থেকে সাড়ে ৩৬ কাঠা ও দুজনের কাছ থেকে ১৪ কাঠা জায়গা নিয়ে মোট ৫০ কাঠায় দুইটি ১৬ তালা টুইন টাওয়ার করে বাড়ির নির্মাণ কাজ শেষ করেছে। ভূমির মালিকদের সাথে চুক্তি করে ১৫ তলা রাজউক অনুমতি নিয়ে বিল্ডিং করে ১৬ তলা। এক ফ্লোর বেশী বানানোর বিষয়ে ভূমির মালিকদের সাথে কোন অনুমতি বা চুক্তিপত্র করেনি। এখানেও দুর্নীতি। পাওয়ার সেল টিম সাংবাদিকগনের অনুসন্ধানে উঠে এসেছে
১৯৬টি ফ্ল্যাটের জন্য মাত্র ১টি গেট। পশ্চিম পাশে আরেকটি গেট করার কথা থাকলেও অতি মুনাফার জন্য দোকান বানিয়েছে। বিশাল টাওয়ারে জেনারেটর ৩৫০ ওয়াট স্টিকার লাগানো কিন্তু জেনারেটর ১৮০/২০০ ওয়াট। এখানেও বিশাল অংকের দুর্নীতি। লিফটগুলোতে কোরিয়ান স্টিকার লাগানো অথচ লিফটগুলো চায়না। এখানেই শেষ নয় ফ্লাট মালিকদের সাথে কোন পেপার হস্তান্তর করেন নাই। ১৬তলার উপরে অতিরিক্ত রুম করে কমিউনিটি হল নামে চালিয়ে দেয়া হয়েছে।

৫০ কাঠার বিশাল ১৬ তলার ২টি বিল্ডিং এর ১৯৬টি ফ্ল্যাটের অবৈধভাবে ফ্ল্যাটের সাইজ বড় করা হয়েছে। পার্কিং স্পেস বন্ধ করে সামনে দোকানপাট নির্মাণ করে দুর্নীতির যেন মহাউৎসব মেতেছে ভবন নির্মাতা নূর বিল্ডার্স। অনেক প্রভাবশালী হওয়ায় ১৬ তলায় নির্মিত ফ্ল্যাটের অংশ মালিকদের মধ্যে বন্টন করেনি। এমনকি প্রভাবশালী এই নূর বিল্ডার্সের সাথে সংশ্লিষ্ট থানার সাবেক জনৈক্ ওসি ও পুলিশের আত্মীয় দিয়ে এইচ ওয়ান ফ্ল্যাটটি দখল করে রেখেছে।

প্রশাসনে তার ক্ষমতা থাকার কারণে ক্রমাগত দুর্নীতি করে যাচ্ছে। নূর টাওয়ারের ল্যান্ড মালিক অংশীদার বাশার আলী বাসির সাহেবের সাড়ে তিন কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ পাওয়া যায়। দুর্নীতি দমন কমিশন নুর বিল্ডার্সের স্থাবর অস্থাবর সম্পত্তির টাকা ও আয়ের উৎস অনুসন্ধান করলে আসল রহস্য বের হয়ে আসবে। মাননীয় প্রধানমন্ত্রীর দুর্নীতি মুক্ত সোনার বাংলাদেশ গড়ার জন্য দুর্নীতি সংস্থাকে নির্দেশনা দিয়েছে। এলাকাবাসি ও ভুক্তভোগীরা দেখতে চায় এর বাস্তবায়ন।
আমাদের অনুসন্ধান চলছে . . (চলবে)

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102