রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

নারায়ণগঞ্জ থেকে এই মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস, ইভটিজিং দূর করার কমিটমেনট করেছি আল্লাহর কাছে-একেএম শামীম ওসমান।

নিজস্ব প্রতিনিধিঃ- দৈনিক বিজনেস প্রতিদিন।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ১৭৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ- দৈনিক বিজনেস প্রতিদিন।
সোমবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনের এক রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেন- আমি এবার মাদক,সন্ত্রাস,চাঁদাবাজি,ইভটিজিংএবং ভূমিদস্যু বন্ধে কাজ করবো।কারা জড়িত এর সাথে। পলিটিশিয়ান জড়িত আছে। হয়তো আমার কাছের কেউ জড়িত আছে,সাংবাদিক জড়িত আছে। আমি কাউকে কেয়ার করি না।

একেএম শামীম ওসমান বলেছেন,মাদকের সাথে পলিটিশিয়ান,সাংবাদিক এবং পুলিশও জড়িত আছে এই কারণে মাদক বন্ধ হচ্ছে না। শামীম ওসমান ক্ষোভ প্রকাশ করে বলেন,সমাজের হোয়াইট কালার লোকেরা জড়িত আছে, পুলিশ আছে-নয়তো বন্ধ হচ্ছে না কেন। তিনি বলেন, আমি এ কাজ করতে চাইছি শুধু আল্লাহকে খুশী। করতে। আমি জানি আমি মরে যাবো। আমার যেন খুশী লাগে যে যিনি আমাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন।

তিনি যেন খুশী থাকেন।যারা মধ্যস্বত্বভোগী এখান (মাদক) থেকে কোটি কোটি টাকা ব্যবসা করছে।ভালো কাজ করতে গেলে বাধা আসবেই।আল্লাহ রাসূল ভালো কাজ করতে বাধার সম্মুখিন হয়েছেন। আমি তো কেবল আল্লাহর বান্দা। আমি এবার নারায়ণগঞ্জে একটি কাজ করতে চাই। তা হলো নারায়ণগঞ্জ থেকে মাদক-সন্ত্রাস-ইভটিজিং নির্মূল করবো। নারায়ণগঞ্জের পরিস্থিতি এখন অনেকটা এরকম যে, রাতে প্রয়োজনে আমাদের ঘরের ছেলেরা বেরুতো পারলেও মেয়েরা পারছে না। মেয়েদের মা-বাবা বলেন,বাইরে নিরাপদ না।বাইরে ইভটিজার আছে,সন্ত্রাসীরা আছে,মাদকাসক্তরা আছে। আমাদের নারায়ণগঞ্জ কেন এমনটা থাকবে? সিঙ্গাপুর, আমেরিকার মতো দেশে রাতে মেয়েরা অনায়াসে বেরুতে পারে। আমাদের নারায়ণগঞ্জকে কেন এমন করা সম্ভব হবে না? আমাদের একসাথে মিলে কাজ করতে হবে। এসব সমস্যা মূলেই আছে মাদক। মাদক থেকে নেশাগ্রস্ত,তা থেকে ইভটিজিং-চাদাবাজি ও শেষে সন্ত্রাস কাজে লিপ্ত হওয়া এই ধারায় এই সমস্যা বাড়ছে। বাড়িতে একটা বাচ্চা মাদকে জড়ানো মানে বাড়িটা দোযখে রূপ নিল। নারায়ণগঞ্জ থেকে এই মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস, ইভটিজিং দূর করবো।
তিনি বলেন, নারায়ণগঞ্জকে মাদক, সন্ত্রাস, ইভটিজিং মুক্ত রাখা এবং বিনামূল্যে শিক্ষা ও চিকিৎসা সেবা দেয়া হবে নবগঠিত অরাজনৈতিক সংগঠন প্রত্যাশা’র মাধ্যমে। আগামী ২৭ শে জানুয়ারি অনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ হবে এই সংগঠনের।
শামীম ওসমান বলেন, প্রত্যেকটি ওয়ার্ডে মেডিকেল ক্যাম্প করা হবে যাদের সামর্থ্য নেই তাদেরকে বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ দেয়া হবে। তাছাড়া টাকা পয়সার অভাবে যারা পড়ালেখা করতে পারে না তাদেরকেও প্রত্যাশা সংগঠনের মাধ্যমে লেখাপড়ার ব্যবস্থা করে দেয়া হবে।

তিনি বলেন,আমি আল্লাহর কাছে কমিটমেন্ট করেছি, মাদক নির্মূল করতে হবে। আমি একটি ক্লিন নারায়ণগঞ্জ গড়তে চাই। এসময় তিনি মাদক, ইভটিজিং, সন্ত্রাস, ভূমিদস্যুতা প্রতিরোধে শামীম ওসমান নারায়ণগঞ্জ প্রেসক্লাবসহ সকল সাংবাদিকের সহযোগিতা কামনা করেন। সাংবাদিকরাও তাকে আশ্বাস দিয়েছেন তার পাশে থাকবেন।
সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমি কাজ করবো, সাথে আপনারাও আপনাদের দায়িত্ব পালন করুন। একটা সুন্দর সমাজ গড়তে আসুন আমরা সবাই মিলে কাজ করি। সাংবাদিক ও রাজনীতিবিদ যদি একসাথে মিলে কাজ করি,আমি বিশ্বাস করি এক মাসের মধ্যে মাদক নারায়ণগঞ্জ থেকে নির্মূল হবে। এতে কোন রাজনীতি নাই, ক্লিন নারায়ণগঞ্জ গড়তে সবার সাহায্য চাই। ভালো মানুষের সংখ্যা অনেক বেশি।
তিনি আরও বলেন, বাবা-মায়ের পর আমার অভিভাবক হলেন আমার নেত্রী শেখ হাসিনা। তিনি যদি বলেন, ছাড়তে ছাড়বো যদি বলেন ধরতে ধরবো। আমি ওনার কাছ থেকেই মানুষকে ভালোবাসতে শিখেছি। আমার ব্যক্তিগত অভিপ্রায় আমি নির্বাচন করবো না।

কিন্তু অল্প সংখ্যক খারাপ মানুষের জন্য ৯০ ভাগ মানুষ বিপাকে থাকে। আমি মাদক নির্মূলে আল্লাহ ছাড়া কারও সাথে আপোষ করবো না। আপানদের মাধ্যমে আমি মেসেজ পৌঁছুতে চাই। আমি বোমা হামলা থেকে বেঁচে গেছি হয়ত এ কাজের জন্যই। একটা সংগঠন করা হবে যার নাম হবে প্রত্যাশা। এতে সকল শ্রেণীর মানুষ যেমন শিক্ষক, মসজিদের ইমাম, ব্যাংক কমকর্তা,ছাএ-ছাএী এক সাথে কাজ করবেন। প্রতেক ওয়ার্ডে এই সংগঠন থাকবে। যদি হাজার হাজার মানুষ মিলে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াই তবে কে ঠেকাতে পারবে। সংগঠনে আমাদের প্রধান সদস্যরা হবে তরুণরা, যুবকরা।এমন এক সমাজ গড়তে হবে যাতে ঘর থেকে মেয়ে রাত ১১টায় যাতে বেরুলেও নিজেকে নিরাপদ অনুভব করতে পারে।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দীপু, সহসভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান সাদিক,সাবেক সভাপতি হাবিবুর রহমান বাদল,রুমন রেজা,স্থায়ী সদস্য সামসুল ইসলাম ভুইয়া,কার্যকরী সদস্য আব্দুস সালাম,মজিবুল হক পলাশ,আনোয়ার হাসান, শফিউল আলম,আবু সাউদ মাসুদ, এ কে এম মাহফুজুর রহমান,আফজাল হোসেন পন্টি,অহিদুল হক খান,নাহিদ আজাদ, মোস্তফা করিম, মাসুমুজ্জামমান, ইউসুফ আলী এটম সহ স্থানীয় ও জাতীয় পত্রিকা এবং ইলেক্ট্রনিক্স মিডিয়ার অসংখ্য সাংবাদিক।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102