
নিজস্ব প্রতিনিধিঃ- দৈনিক বিজনেস প্রতিদিন।
রবিবার (৭ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানানো হয়,ফলাফল অনুযায়ী দ্বাদশ জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ ) আসনে বিপুল ভোটে জয়লাভ করেন আওয়ামী লীগের (নৌকার ) প্রার্থী গোলাম দস্তগীর গাজী। নারায়ণগঞ্জ-১ আসনের ১২৮ টি কেন্দ্রে নিয়ে মোট ভোট গণনা করা হয়। সেই হিসাব অনুযায়ী তিনি ১লাখ ৫৬ হাজার ৫৮৩ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দী তৈমুর আলম খন্দকার (তৃণমূল বিএনপি) সোনালী আশ মার্কায় ৩১৯০ ভোট পেয়েছেন ।