
নিউজ ডেস্কঃ-দৈনিক বিজনেস প্রতিদিন।
২৬শে ডিসেম্বর বিকাল টায় বন্দর সমর ক্ষেত্র মাঠে নির্বাচনী আলোচনা সভায় এক বক্তব্বে নারায়ঙ্গঞ্জ মহানগর আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক এড.খোকন সাহা বলেন,
প্রিয় ভায়েরা আমার, বিজয়ের মাসে আমি শ্রদ্ধা জানাই জাতির জনক শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদকে।প্রিয় ভায়েরা আমার, নির্বাচনের মাসে আমাদের অনেকেই এখনও ঘুমিয়ে আছেন। নেত্রীর ইঙ্গিত ইশারা বুঝতে পারেন নাই। তারা বুঝে ঘুমাচ্ছেন না কি না বুঝে ঘুমাচ্ছেন জানি না। নেত্রী এই আসন খালি রেখেছেন কার জন্য? ওসমান পরিবারকে সম্মানিত করার জন্য। এই আসনটা নাসিম ওসমান ভাইয়ের আসন। নেত্রী নাসিম ওসমান ভাইকে অনেক স্নেহ করতেন। নেত্রীর সিদ্ধান্তকে স্যালুট জানাই, তার সিদ্ধান্তকে বাস্তবায়নের জন্য কাজ করি। আগামী ৭ তারিখের নির্বাচনে সবাইকে ভোট প্রদানে উদ্বুদ্ধ করবেন, যেন তারা সবাই সেলিম ওসমান ভাইকে লাঙ্গল মার্কায় ভোট দেন। বিএনপি জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বলে বেড়াচ্ছেন, তারা ছাড়া না কি ভোটাররা ভোট কেন্দ্রে উপস্থিত হবে না। আপনাদের আহ্বান জানাই, সবাই ভোটে অংশগ্রহণ করে বিএনপি জামায়াতের মুখে চুনকালি মারবেন।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান,জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী,বন্দর উপজেলার পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল ওরফে ভিপি বাদল,মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আরমান আইন বিষয়ক সম্পাদক এড. ওয়াজেদ আলী খোকন।এমপি সেলিম ওসমানের সহধর্মিনী নাসরিন ওসমান ও ছোট বোন নিগার ওসমান,মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদা মালা,কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান,বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানউদ্দিন আহাম্মেদ,মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদ আহাম্মেদ, জেলা পরিষদের সদস্য মাসুম আহাম্মেদ,ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন,সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা হান্নান, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সিরাজুল ইসলাম, ২২নং ওয়ার্ড কাউন্সিলর ,বিএনপি নেতা সুলতান আহম্মেদ প্রমুখ।