
বন্দর প্রতিনিধি :
গত সোমবার (১১ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুদূর বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার প্রাদিশিবপুর এলাকা ও বন্দর থানার আকিজ সিমেন্ট ফ্যাক্টরী সামনে পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার একরামপুর ইস্পাহানী এলাকার আজিজুল মিয়ার ছেলে শাহীন(১৯)ও কুমিল্লা জেলার তিতাস থানার ঘালিলাবাদ এলাকার হরিপদ চন্দ্র ধরের ছেলে সুমন চন্দ্র ধর (২৪)।
বুধবার (১৩ ডিসেম্বর)সকালে ধৃত আসামী শাহীনের দেওয়া তথ্য ভিত্তিতে বন্দর ফাঁড়ি পুলিশ হত্যাকান্ডের স্থান থেকে ১টি রক্তমাখা ধারালো চাকু ও চোরাইকৃত মিশুকগাড়ী ব্যাটারী বিক্রি নগদ ২৯’শ টাকা উদ্ধার করতে সক্ষম হয়। পুলিশ ধৃতদের বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে,১৬৪ ধারায় জবানবন্দী প্রদানের জন্য বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অমলি আদালত-৬ এ প্রেরণ করছে।
এর আগে গত বুধবার(৬ ডিসেম্বর)বিকেল ৫ টায় বন্দর থানার কদম রসুল কলেজ মাঠপাড়া এলাকা থেকে কাজের উদ্দেশ্যে বের হয়ে ওই যুবক নিখোঁজ হয়।