রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

রুপগঞ্জে দুই প্রাইভোটকারের সংঘর্ষ, নিহত -৩, আহত-৪।

বিশেষ প্রতিনিধি।দৈনিক বিজনেস প্রতিদিন২৪.কম||
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১০৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি।দৈনিক বিজনেস প্রতিদিন২৪.কম||

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে রূপগঞ্জের পূর্বাচলে দুই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন,ও আহত হয়েছেন ৪ জন। আহতদের মধ্যে একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও তিন জনকে কুর্মিটোলা জেনালের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পূর্বাচলের সুলফিনা ভূইয়াবাড়ি ব্রিজ এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ ক্ষতিগ্রস্ত প্রাইভেটকার দুটি জব্দ করেছে বলে জানা গেছে।
নিহতদের মধ্যে একজন হলেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম(৭৫)এবং আরেকজন রপগঞ্জ উপজেলার কালাদী এলাকার আহসানউল্লাহর ছোট ছেলে মিলন মিয়া (প্রাইভেটকার চালক)।অপর দুইজনের নাম-পরিচয় এখনো জানা যায় নি। আহতরা হলো,নিহত নুরুল ইসলামের ছেলে পাপ্পু, গাড়ি চালক শুক্কুর আলী ও যাত্রী সজিব।

পূর্বাচল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার উদ্দিপন ভক্ত জানান, সকাল সাড়ে নয়টার দিকে বেপরোয়া গতিতে আসা কুড়িল বিশ্বরোডগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ ১২-৪৭৬২) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের এক পাশ থেকে আরেক পাশে ছিটকে পড়ে। এসময় কাঞ্চনগামী অপর একটি প্রাইভেটকারের (ঢাকা মেট্রো গ ৪৩-৮৩৬৪) সঙ্গে ওই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকার দুটি দুমড়ে মুচড়ে গেলে দুই চালক ও যাত্রীসহ ৪ গুরুতর আহত হোন। খবর পেয়ে পূর্বাচল ফায়ার সার্ভিস, রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে রাজধানীর কুর্মিটোলা জেনালের হাসপাতালে নিয়ে যায়।

এ ব্যাপারে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের এডি লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ জানান,হাসপাতালে পৌঁছানোর আগেই তিনজন মারা যান। আহতদের মধ্যে দুই জনকে ঢামেক হাসপাতাল ও তিন জনকে এই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ জানান,দুপুর পৌনে ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় দুই জনকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসা হয়। এসময় চিকিৎসক মিলন নামক এক যুবককে মৃত ঘোষণা করেন। আহত আরেক যুবক ঢামেকে চিকিৎসাধীন। নিহতের মরদেহ মর্গে রাখা আছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102