রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

রূপগঞ্জে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই দাবি করে তালিকাভুক্ত সকল সন্ত্রাসী ও অস্ত্রবাজদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন-আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়া।

নিউজ ডেস্কঃদৈনিক বিজনেস প্রতিদিন।
  • প্রকাশের সময় : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ৯৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃদৈনিক বিজনেস প্রতিদিন।
রবিবার (১০ ডিসেম্বর) দুপুরে কর্মী-সমর্থকদের বাড়িতে বাড়িতে হামলার অভিযোগ তুলে উপজেলার মুড়াপাড়া বাজারে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন-নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই দাবি করে তালিকাভুক্ত সকল সন্ত্রাসী ও অস্ত্রবাজদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন এ আসনের স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়া।

আওয়ামী লীগ নেতা ও স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়া বলেন, এলাকার এমপি ও মন্ত্রী গোলাম দস্তগীর ও তার ছেলের ছত্রছায়ায় পুরো রূপগঞ্জ এলাকা দূর্ধর্ষ সন্ত্রাসী ও অবৈধ অস্ত্রে ছেয়ে গেছে। প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে মোটর শোভাযাত্রা করলেও পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা নিচ্ছে না। এ অবস্থায় সাধারণ ভোটারদের মধ্যে আতংক বিরাজ করছে।

আগামি ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় সন্ত্রাসীদের আধিপত্য বিস্তারসহ নিজের কর্মী-সমর্থকদের বাড়িতে বাড়িতে গিয়ে হামলা,ভাংচুর ও লুটপাটের অভিযোগও তোলেন স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়া।

তিনি বলেন,প্রতিটি ইউনিয়নে আমার কর্মী-সমর্থকদের হুমকি দেয়া হচ্ছে। শুক্রবারও চনপাড়ায় আমার চার কর্মী সমর্থকের বাড়িতে হামলা করা হয়েছে। ভোটাররা ভোট কেন্দ্রে যেতে ভয় পাবে। তাই সুষ্ঠু নির্বাচন করতে হলে অস্ত্রধারী সন্ত্রাসি বাহিনীকে আইনের আওতায় আনতে প্রশাসনের কাছে আমি দাবি জানাচ্ছি।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102