শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

বাড়িতেই করোনা রোগীর দেখাশোনা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ১৪২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : করোনা এখন আর দূর দেশের কোনো রোগ নয়। প্রতিদিন হাজার মানুষ আক্রান্ত হচ্ছে এই মহামারি করোনা ভাইরাসে। ধীরে ধীরে এটি বেশ কাছেই চলে এসেছে বলা যায়। প্রায়ই শোনা যাচ্ছে পরিচিত কেউ আক্রান্ত হচ্ছে। এর মধ্যেই আবার খুলে যাচ্ছে সব কাজের জায়গাগুলো। চারদিকে বাড়বে মানুষের চলাফেরা। এই অবস্থায় করোনার প্রকোপ আরও বাড়তে পারে।

এমন কি ঘরের কেউ করোনা ভাইরাসে সংক্রমিত হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। কাছের কেউ যদি আক্রান্ত হয়েই যায়, এই অবস্থায় জানতে হবে কীভাবে বাড়িতেই দেখাশোনা করবেন করোনা ভাইরাসের রোগীর।

ভারতের মুম্বাই অ্যাপোলো হাসপাতালের  সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. লক্ষ্মণ জেসানি পরামর্শ দিলেন, হাসপাতালে না গিয়ে নিজে নিরাপদে থেকে কীভাবে ঘরেই রোগীর পরিচর্যা করতে হবে:

•    যদি কেউ অসুস্থতা বোধ করেন তাহলে রোগীর নিজের থেকেই সচেতন হতে হবে

•    পরিবারের সবাইকে নিরাপদে রাখতে সংক্ৰমিত রোগীকে একা বাথরুমসহ একটা ঘরে রাখতে হবে

•    রোগীর সঙ্গে কথা বলা বা তার দেখাশোনা করার সময় মাস্ক ও গ্লাভস পরতে হবে

•    খুব প্রয়োজন না হলে তার সঙ্গে এক মিটার দূরত্ব রেখে কাজগুলো করে দিন, যেমন ওধুষ বা খাবার খাওয়ানো

•    সংক্ৰমিত ব্যক্তির কাছে গেলে বারবার সাবান পানিতে হাত ধুতে হবে বা এলকোহল যুক্ত স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতে হবে

•    বাচ্চাদের, বয়স্কদের আক্রান্ত রোগীর থেকে দূরে রাখুন

•    রোগীকে প্রচুর পরিমাণে পানি ও ফলের জুস, হালকা গরম স্যুপ ও আদা, গোলমরিচ, লবঙ্গ দিয়ে চা পান করতে দিন। মাছ, মুরগির মাংস, ফলসহ পুষ্টিকর খাবার খাওয়ান

•    শ্বাসকষ্ট থাকলে অবহেলা করবেন না। নিয়মিত ডাক্তার ও হাসপাতালের সঙ্গে যোগাযোগ রাখতে হবে

•    কোনো ব্যক্তির মধ্যে যদি রোগের লক্ষণ থাকে তাহলে তাকে চিকিৎসকের পরামর্শ নিয়ে ১৪ থেকে ১৭ দিন আইসোলেশানে থাকতে হবে।
•    এছাড়া যদি হালকা জ্বর হলে ১০ দিন নিজেকে আলাদা রাখুন।

আতঙ্কিত না হয়ে, মানসিক শক্তি ধরে রাখুন, নিয়ম মেনে চলুন। করোনা পরাজিত হোক, সচেতনতার কাছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102