রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ১২ দিন ধরে হৃদম (১৩) নামে এক স্কুল ছাত্র নিখোঁজ রয়েছে।

বিশেষ প্রতিনিধি।দৈনিক বিজনেস প্রতিদিন||
  • প্রকাশের সময় : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ১১৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি।দৈনিক বিজনেস প্রতিদিন||
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ১২ দিন ধরে হৃদম (১৩) নামে এক স্কুল ছাত্র নিখোঁজ রয়েছে। হৃদম উপজেলার মোগরাপাড়া সরকারী এইচজিজিএস স্মৃতি বিদ্যায়তনের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তার পিতার নাম-মেহেদী হাসান ও মাতার নাম রুমকি বেগম।

হৃদম গত ২৭ নভেম্বর বিকাল ৪ টার দিকে উপজেলার পিরোজপুর ইউপির মঙ্গলেরগাঁও গ্রাম হইতে নুনেরটেক মেলায় যাওয়ার পথে হারিয়ে যায়, তার বয়স আনুমানিক ১৩ বছর। গায়ের রং ফর্সা, মুখমন্ডল গোলাকার, মাথার চুল ছোট, শরীরের গঠন স্বাভাবিক,ডান হাতের কব্জির উপর পোড়া দাগ আছে, উচ্চতা ৪ ফুট ৬ ইঞ্চি, পরণে ছিল কালো রংয়ের সোয়েটার কালো শাট ও কালো প্যান্ট।

হৃদমকে সম্ভাব্য সকল জায়গায় খুঁজেছে তার মা ও নিকট আত্মীয়রা। হৃদমের সন্ধানে উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করা হয়। সম্ভাব্য সকল জায়গায় খুঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরবর্তী সময়ে তার মাতা রুমকি বেগম সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

কোন সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান জেনে থাকলে সোনারগাঁ থানার ওসি (01320-090533) অথবা রুমকী বেগম (01778-844194) এই নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।

সোনারগাঁ থানার ওসি মাহবুব আলম জানান, স্কুল শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সোনারগাঁ থানায় একটি জিডি হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে পুলিশ কাজ করছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102