
নিউজ ডেস্কঃদৈনিক বিজনেস প্রতিদিন।
নারায়ণগঞ্জের বন্দরে বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে গত ৪ দিন ধরে আশা সরকার (১৪) নামে এক কিশোরী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। অনেক খোজাখুজি করে নিখোঁজ কিশোরীর কোন হদিস না পেয়ে এ ঘটনায় নিখোঁজের পিতা বাদী হয়ে শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে বন্দর থানায় একটি জিডি করেছেন।