রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেশ-জনগণই মুখ্য,অন্য কিছু নয়-পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন ।

বিশেষ প্রতিনিধি।
  • প্রকাশের সময় : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ১০৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি।
শনিবার(২ ডিসেম্বর)সকাল ১১টায় সিলেটে নিজ বাসভবনে সিটি করপোরেশেনের মেয়র ওকাউন্সিলরদের সাথে মতবিনিময় সভায় পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন বলেছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেশ-জনগণই মুখ্য,অন্য কিছু নয়।যার কারণে বিগত ১০ বছর সিসিক মেয়রের পদ আওয়ামী লীগের না হলেও উন্নয়নে বিন্দুমাত্র বৈষম্য ছিল না।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন,সিলেট-১ আসন অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি আসন। আর এই আসনের ভোটারদের কাছে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি।তাদের সুবিধা অসুবিধায় কাউন্সিলররা সবসময় পাশে থাকেন। একই সঙ্গে তারা সরকারের মাঠ পর্যায়ের সেবা ও উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। তাই ভোটারদের নির্বাচনমুখী করতে কাউন্সিলদের কোনো বিকল্প নেই। এ আসনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার মধ্য দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করতেই হবে।

সভায় সিটি করপোরেশনের কাউন্সিলররা নির্বাচনে বিজয় সুনিশ্চিতের জন্য তৃণমূল পর্যায়ে প্রচারণা ও ভোটারদেরকে নির্বাচনমুখি করার বিভিন্ন দাবি, পরিকল্পনা,সুপারিশ প্রদান করেন। পররাষ্ট্রমন্ত্রী সেগুলো বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।

সিসিক মেয়র আনোয়ারুজ্জামানের চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রীর সহধর্মিনী সেলিনা হোসেন,সিসিকের কাউন্সিলর মখলিছুর রহমান কামরান,জগদীশ চন্দ্র দাশ,আজাদুর রহমান আজাদ,তৌফিক বক্স,শান্তনু দত্ত সনতু,এস এম শওকত আমীন তৌহিদ,জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন ওয়ার্ডের সাধারণ ও সংরক্ষিত নারী কাউন্সিলররা।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102