রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

সোনারগাঁয়ে ব্রিটিশ পিলার উদ্ধার করা হয়েছে।

বিশেষ প্রতিনিধি।দৈনিক বিজনেস প্রতিদিন||
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ১০২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি।দৈনিক বিজনেস প্রতিদিন||
বৃহস্পতিবার(৩০শে নভেম্বর)সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের পূর্ব কান্দারগাঁও গ্রামের আবুল কালাম বেপারীর বাড়ি থেকে পিলারটি উদ্ধার করা হয়। পরে পুলিশ পিলারটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এলাকাবাসী জানায়, উপজেলার পূর্ব কান্দারগাঁও গ্রামের আবুল কালা বেপারীর বাড়িতে বহুতল ভবন নির্মাণের জন্য মাটি খুড়া হয়। এক পর্যায়ে শ্রমিক মাসুদ রানার কোঁদালে আঘাত লাগে ব্রিটিশ পিলারটির। এতে তার শরীরে ইলেকট্রিক শক অনুভূত হয়। প্রথমে বিদ্যুৎ মনে হলেও পরবর্তীতে শক্ত কিছু দেখতে পান। পরে সাবধানতার সঙ্গে মাটি সড়িয়ে পিলারটি তুলে আনা হয়।

এলাকাবাসী আরও জানান, ব্রিটিশ আমলে বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার জন্য ব্রিটিশ সরকার এগুলো বিভিন্ন স্থানে পুতে রেখেছিলেন। সেই সময় থেকে এগুলো মূল্যবান হওয়ার কারণে এ দেশ থেকে চুরি হয়ে যায়। এগুলো মহামূল্যবান বলেও জানান তারা। এটির বাজার মূল্য কোটি টাকা বলে জানা যায়। খবর পেয়ে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইমরান আহম্মেদ ঘটনাস্থল থেকে পিলারটি উদ্ধার করে থানায় নিয়ে যান।

বাড়ির মালিক আবুল কালাম বেপারী বলেন, বাড়িতে পিলার পাওয়ার পর আমি ৯৯৯-এ কল করে পুলিশকে অবগত করেছি। রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্রের হেফাজতে থাকা উচিত, তাই পুলিশকে জানিয়েছি।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102