রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড।

সিরাজগঞ্জ প্রতিনিধি:বিজনেস প্রতিদিন২৪.কম।
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ৯৬ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি:বিজনেস প্রতিদিন২৪.কম

হেরোইন রাখার দায়ে সিরাজগঞ্জের কামারখন্দে শহিদুল ইসলাম কালু নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রমে কারাদণ্ড দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক আবুল বাশার মিঞা এই কারাদণ্ডের আদেশ দেন।

এই আদালতের অতিরিক্ত পিপি জেবু ন্নেছা (জেবা রহমান ) এতথ্য নিশ্চিত করেছেন।

দন্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম কালু সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এরানদহ গ্রামের শাহেদ আলী শেখের ছেলে।

মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি সকালে র্যাব-১২ মাদক বিরোধী অভিযান চালায়। এসময় খবর আসে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট বাজারে মাদকদ্রব্য কেনা বেচা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র্যাব-১২ সদস্যরা।

এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে শহিদুল ইসলাম কালু ও সুমন মীর নামে দুই যুবক দৌড়ে পালানোর চেষ্টা করে। র্যাব তাদের আটক করে। পরে শহিদুল ইসলাম কালুর শরীর তল্লাশি চালিয়ে ৪৫০ গ্রাম হেরোইন জব্দ করে। এঘটনায় র্যাবের ডিএডি সাইফুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন।

মামলার স্বাক্ষ্য প্রমাণ শেষে আজ আদালত শহিদুল ইসলাম কালু কে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102