
বিশেষ প্রতিনিধিঃ-
রাজধানীর খিলগাঁও রেল গেটের সামনে চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাত এক বৃদ্ধ নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৭০ বছর।
শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে চলন্ত ট্রেন পড়ে যান ওই ব্যক্তি। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফারুক আহমেদ বলেছেন, আমরা খবর পেয়ে খিলগাঁও রেলগেটের সামনে থেকে মুমূর্ষু অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করি। ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে বৃদ্ধের পরিচয় জানা যেতে পারে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে রাখা হয়েছে।