
নিউজ ডেস্কঃদৈনিক বিজনেস প্রতিদিন।
রোববার (১৯ নভেম্বর) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সভায় অবায়দুল কাদের বলেন, তরুণ ভোটার আওয়ামী লীগের প্রধান টার্গেট বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘প্রথম ভোটার হওয়া তরুণ শ্রেণি আমাদের প্রধান টার্গেট।
ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণার পর সারা দেশের মানুষ গণজাগরণের ঢেউ তুলেছে। নির্বাচন নিয়ে জনগণের আগ্রহ প্রবল। মানুষ নির্বাচন নিয়ে কতটা আজকে স্বতঃস্ফূর্ত এটা বলার অপেক্ষা রাখে না।’
ট্রেনে ও বাসে আগুন নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এখন বাংলাদেশে বিরোধী দলের নির্বাচনের বাইরে যে রাজনীতি সেটা বিরোধী রাজনীতি নয়, সেটা গঠনমূলক সমালোচনা নয়—এটা স্রেফ নাশকতা। নাশকতার এই কালো হাত ভেঙে দিতে হবে। রাতে স্টেশনে থাকা ট্রেনে আগুন দেওয়া হচ্ছে। চোরাগোপ্তা হামলার এই রাজনীতি প্রতিহত ও প্রতিরোধ করতে হবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন উপ কমিটির সদস্যসচিব আবদুস সোবহান গোলাপ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ সহ উপ কমিটির সদস্যবৃন্দ।