রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

আমরা সংলাপের বিরুদ্ধে নই কিন্তু কোনো সন্ত্রাসীর সঙ্গে সংলাপ হতে পারে না-তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ৯৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদেক :
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমরা সংলাপের বিরুদ্ধে নই কিন্তু কোনো সন্ত্রাসীর সঙ্গে সংলাপ হতে পারে না। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে শিল্পকলা একাডেমিতে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ড.হাছান মাহমুদ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠ মিত্র, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বহুমাত্রিক সম্পর্ক রয়েছে। শুধু বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক নয়, আমরা বৈশ্বিক অঙ্গনেও সন্ত্রাস দমনের ক্ষেত্রে একযোগে কাজ করছি। তাদের পরামর্শকে আমরা অবশ্যই মূল্য দিই কিন্তু সিদ্ধান্ত প্রয়োজনের নিরিখে জনগণের প্রত্যাশা অনুযায়ী হয়।

তথ্যমন্ত্রী বলেন, আমাদের বন্ধু রাষ্ট্রগুলোর পরামর্শ আমাদের কাছে অবশ্যই মূল্য আছে কিন্তু সিদ্ধান্ত দেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য, দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী, সিদ্ধান্ত হয়। আমাদের সিদ্ধান্ত আমাদেরই নিতে হয়, আমরাই নেব, বলেন তিনি।

তিনি বলেন, বিএনপি বলেছে, এখন সংলাপের কোনো পরিবেশ নেই। আমরা অবশ্যই সংলাপের বিরুদ্ধে নই কিন্তু কোনো সন্ত্রাসীর সঙ্গে সংলাপ হতে পারে না।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102