রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ঝালকাঠিতে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর রক্তাক্ত লাশ উদ্ধার।

ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১০৯ বার পড়া হয়েছে

ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

ঝালকাঠি রাজাপুরে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার দক্ষিন রাজাপুর বলাইবাড়ি নামক স্থানে মামুন মেম্বারের বাড়ির সামনের তাফাল বাড়ির খালের ব্রিজের নিচ থেকে মঙ্গলবার বিকেল ৪ টা ৩০ মিনিটের সময় উদ্ধার করা হয়। নিহত শাহরিয়ার ইসলাম তাওহীদ রাজাপুর সরকারি কলেজের সামনের গ্যারেজ মালিক ঐ এলাকার বাসিন্দা মিলন হাওলাদারের ছেলে।

নিহতের বাবা মিলন হাওলাদার জানায়, দুপুর ১২ টার দিকে আমার গ্যারেজের সামনে থেকে হাত জাগিয়ে বাড়ির দিকে চলে যায়। দুপুরের পরে আমি বাড়ি গিয়ে দেখি আমার ছেলে বাড়ি আসেনি। তখন থেকে খোজাখুজি করে কোথাও না পেয়ে মসজিদের মাইকে জানিয়ে দিলে সবাই খুঁজতে থাকে। এরপরে বিকাল ৪ টা ৩০ মিনিটের সময় স্থানীয় ইউপি সদস্য মো: মামুন ব্রিজের নিচে স্কুল ব্যাগ ভাসতে দেখে তা উঠানোর জন্য গেলে তার পাশেই আমার ছেলেকে পাওয়া যায়। পরে সবাই মিলে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমার ছেলেকে যে অবস্থায় পাওয়া গেছে তাতে তার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে না। দুপুর ১২ টার দিকে নিখোজ হয় এবং সারে চারটার পরে পানির ভিতরে পাওয়া যায়। অনেকের ধারনা অনুযায়ী যদি গাড়িতে ধাক্কা দিয়ে মেরে পানির ভিতরে রেখে যেত তাহলে এত সময় পরেও তার নাক, মুখ, কান দিয়ে তাজা রক্ত বের হইতো না। এবং শরীর ফ্যাকাসে হয়ে গায়ের চামড়া কুচকে যেতো। তাকে পরিকল্পিত ভাবে মেরে ফেলা হয়েছে। সঠিক তদন্ত করে তিনি তার ছেলের মৃত্যুর কারন বের করে দোষীদের ফাঁশির দাবি করেন।

এ ব্যাপারে রাজাপুর থানার ওসি তদন্ত ফিরোজ কামাল বলেন, খবর পেয়ে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আশা হয়েছে। ময়না তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারন যানা যাবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102