রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

‘পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ পালিত হয়েছে।

বিশেষ প্রতিনিধি।
  • প্রকাশের সময় : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ৯৮ বার পড়া হয়েছে

বিশেষ পরতিনিধিঃ
শনিবার (৪ নভেম্বর) সকালে জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিংয়ের আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এর আগে রং-বেরঙের বেলুন এবং ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন ঘোষণা করেন মাদারীপুর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মারুফুর রশিদ খান ও জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম।ব্যান্ড পার্টির তালে তালে র‍্যালিটি মাদারীপুর পুলিশ লাইনস থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পুলিশ লাইন্সে এসে শেষ হয়। পরে পুলিশ লাইন্স ড্রিলশেড মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মারুফুর রশিদ খান।

জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মারুফুর রশিদ খান বলেন, চলমান কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশ-জনগণের মিথস্ক্রিয়ার ফলে পুলিশের কাজে জনগণের আস্থা, অংশগ্রহণ, সহযোগিতা ও অংশীদারত্ব বেড়েছে। সামাজিক অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং -এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পুলিশ জনগণের বন্ধু। সাধারণ মানুষের মধ্যে ভীতি দূর করে সেবা সহজ করতে কমিউনিটি পুলিশিংয়ের বিকল্প নেই।

এ সময় আলোচনা সভার সভাপতির বক্তব্যে পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম বলেন, সমাজকে অপরাধ মুক্ত রাখতে পুলিশ ও জনতাকে একযোগে কাজ করে আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসার আহ্বান জানাই।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102