রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

সাংবিধানিক ভাবেই বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বেই আগামী নির্বাচন হবে-লিয়াকত হোসেন খোকা এমপি।

নিউজ ডেস্কঃদৈনিক বিজনেস প্রতিদিন।
  • প্রকাশের সময় : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ১০৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেছেন, অনেক ষড়যন্ত্র হচ্ছে, আরো হবে, কোন ষড়যন্ত্রই আগামী নির্বাচন রোধ করতে পারবে না। যথাসময়ে সাংবিধানিক ভাবেই বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বেই আগামী নির্বাচন হবে। বিএনপি যে স্বপ্নই দেখুক সে স্বপ্ন কার্যকর হবে না, তারা বোকার রাজ্যে বাস করে। খবর নিয়ে দেখেন যে মানুষ গুলো বুজে না বুজে বিএনপিকে ভোট দেয় তারাও হত্যার রাজনীতি, জালাও পোড়াও চায় না। অনেক বাবা-মা আতংকিত তার সন্তান নিয়ে। তারেক জিয়া থাকে লন্ডনে তিনি কিন্তু আসেননা। কত বড় রাজনীতিবিদ এতো মানবতার কথা বল, মা অসুস্থ কিসের সন্তান তুমি যে কিনা নিজের মাকে দেখতে আসে না। মানুষ চাকরি ছেড়ে মায়ের অসুস্থতার কথা শুনে দেখতে চলে আসে, কিসের রাজনীতিবিদ তুমি এত মানবতার কথা বল অথচ নিজের মাকে দেখতে আসো না। যে মাকে দেখতে আসেনা সে কিসের দেশকে ভালবাসবে? বিএনপিও জানে তারেকও জানে তারা ক্ষমতায় আসবেনা, জনগন তাদের গ্রহণ করবে না। তারা অন্য পন্থায় পেছনের রাস্তা দিয়ে ক্ষমতায় আসতে চায় মানুষ বোঝে।
শনিবার (৪ নভেম্বর) দিনব্যাপি রয়েল রিসোর্টে সোনারগাঁ উপজেলার সকল ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক সদস্য, পৌরসভার কাউন্সিলদের সমন্বয়ে উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচন হবে যথা সময়েই হবে বিএনপির অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি নির্বাচন বানচাল করতে পারবে না। আমাদের মত রাজনৈতিক দল থেকে সাধারণ মানুষ চায় শান্তিতে বসবাস করতে। সাধারণ মানুষ কখনো হরতাল রাজনীতি, বিশৃঙ্খলা রাজনীতি, গাড়ি পোড়া রাজনীতি, সন্ত্রাসী রাজনীতি চায়না এবং জনগণ প্রত্যাহার করেছেন। যার প্রমাণ এই অবরোধ জনগণ সারা দেয়নি, স্বেচ্ছায় প্রত্যাখ্যান করেছে। এজন্য প্রত্যোকটা নেতাকর্মীদের সর্তক থাকার আহবান জানান।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা জাতীয় মহিলা পার্টির সভাপতি ডালিয়া লিয়াকত, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আবু নাঈম ইকবাল, গরীবে নেওয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, জাবেদ রায়হান জয়, প্রচার সম্পাদক ফজলুল হক মাস্টার, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি।
এছাড়া আরোও উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা জাতীয় মহিলা পার্টির উপদেষ্টা জায়েদা আক্তার মনি, আহবায়ক নাছিমা আক্তার পলি মেম্বার, যুগ্ম আহবায়ক নাসরিন আক্তার পান্না, সদস্য সচিব নারগিস আক্তার মেম্বারসহ উপজেলার দশটি ইউনিয়ন ও একটি পৌরসভার সকল কাউন্সিলর ও মেম্বারগন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102