
শুক্রবার (৩ নভেম্বর) লৌহজং উপজেলা পরিষদ মিলনায়তনে লৌহজং উপজেলায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে খেলাধুলার মানোন্নয়নে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদীয় শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাগুফতা ইয়াসমিন এমিলি।
প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বিএনপির আমলে পরপর পাঁচ বার বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। তারা শুধু দুর্নীতি করেছে দেশের কোনো উন্নয়ন করে নাই।
কিন্তু শেখ হাসিনা সরকার যুব ও ক্রীড়ার উন্নয়নসহ যোগাযোগ ব্যবস্থার অবকাঠামো উন্নয়নে বিপ্লব সৃষ্টি করেছে। এরই ধারাবাহিকতায় পর্যায়ক্রমে মুন্সিগঞ্জের প্রতিটি উপজেলায়ও শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। নাগরিক সুবিধাকে একেবারে তৃণমূল পর্যায়ে নিয়ে যেতে পর্যায়ক্রমে জেলা উপজেলা ও ইউনিয়নে স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এছাড়াও সরকার বিশ্বব্যাংকের সহায়তায় প্রায় ৩ হাজার ৪০০ কোটি টাকা ব্যয়ে আর্ন প্রজেক্ট চালু করেছে।